2 Kings 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সামেরিয়ায় উপস্থিত হলে যেহূ সামেরিয়ায় আহাবের অবশিষ্ট সমস্ত লোককে হত্যা করলেন, যে পর্যন্ত না আহাব-কুলকে একেবারে বিনষ্ট করলেন; মাবুদ ইলিয়াসকে যে কথা বলেছিলেন সেই অনুসারেই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমরিয়ায় পৌঁছে যেহূ আহাব কুলের অবশিষ্ট সবাইকে হত্যা করলেন; এলিয়কে সদাপ্রভু যা বললেন, সেই কথানুসারে তিনি তাদের শেষ করে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমরিয়ায় উপস্থিত হইলে যেহূ শমরিয়ায় অবশিষ্ট আহাবের সমস্ত লোককে বধ করিলেন, যে পর্য্যন্ত না আহাব-কুলকে একেবারে বিনষ্ট করিলেন; সদাপ্রভু এলিয়কে যে কথা বলিয়াছিলেন, তদনুসারেই করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমরিয়ায় উপস্থিত হইলে যেহূ শমরিয়ায় অবশিষ্ট আহাবের সমস্ত লোককে বধ করিলেন, যে পর্যন্ত না আহাব-কুলকে একেবারে বিনষ্ট করিলেন; সদাপ্রভু এলিয়কে যে কথা বলিয়াছিলেন, তদনুসারেই করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ শমরিয়াতে এসে আহাবের বংশের বাদবাকী সব লোকদের মেরে ফেললেন। সদাপ্রভু এলিয়কে যেমন বলেছিলেন সেই অনুসারেই যেহূ তাদের ধ্বংস করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ সামেরিয়াতে এসে আহাবের বংশের বাদবাকী সব লোকদের হত্যা করলেন। মাবুদ ইলিয়াসকে যেমন বলেছিলেন সেই অনুসারেই যেহূ তাদের ধ্বংস করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তাঁরা পৌঁছালে, যেহু আহাবের সমস্ত আত্মীয়-স্বজনকে হত্যা করলেন। কেউ বাদ গেল না। প্রভু পরমেশ্বর এলিয়কে যে কথা বলেছিলেন সেই অনুসারে তিনি আহাবকুলের সকলকে নিঃশেষে হত্যা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ায় এসে যেহূ আহাবের পরিবারের অবশিষ্ট জীবিত ব্যক্তিবর্গকে হত্যা করলেন| প্রভু এলিয়়র কাছে যে ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক সে ভাবেই যেহূ আহাবের পরিবারের সবাইকে হত্যা করলেন, কাউকে রেহাই দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যেহূ শমরিয়াতে এসে আহাবের বংশের বাকি সব লোকদের হত্যা করলেন, যে পর্যন্ত না আহাবের বংশকে একেবারে ধ্বংস করলেন; সদাপ্রভু এলিয়কে যেমন বলেছিলেন, সেই অনুসারেই করলেন।