2 Kings 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যেহূ সমস্ত লোককে একত্র করে তাদের বললেন, আহাব বালের অল্পই সেবা করতেন, কিন্তু যেহূ তার বেশি সেবা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যেহূ সব লোকজনকে একত্র করে তাদের বললেন, “আহাব বায়ালের সেবা অল্পই করলেন; যেহূ তার সেবা বেশ ভালোমতোই করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যেহূ সমস্ত লোককে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, আহাব বালের অল্পই সেবা করিতেন, কিন্তু যেহূ তাঁহার অধিক সেবা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যেহূ সমস্ত লোককে একত্র করিয়া তাহাদিগেকে কহিলেন, আহাব বালের অল্পই সেবা করিতেন, কিন্তু যেহূ তাহার অধিক সেবা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যেহূ সমস্ত লোকদের জড়ো করে তাদের বললেন, “আহাব বাল দেবতার পূজা সামান্যই করেছেন, কিন্তু যেহূ তাঁর পূজা করবে অনেক বেশী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যেহূ সমস্ত লোকদের জমায়েত করে তাদের বললেন, “আহাব বাল দেবতার পূজা সামান্যই করেছেন, কিন্তু যেহূ তাঁর পূজা করবে অনেক বেশী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যেহু শমরিয়ার সমস্ত লোককে একত্র করে বললেন, রাজা আহাব বেলদেবকে কী এমন সেবা ভক্তি করতেন? আমি তাঁকে আরও অনেক বেশী সেবা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যেহূ সমস্ত লোকদের জড়ো করে বললেন, “আহাব আর বাল মূর্ত্তির জন্য কি এমন কাজ করেছিলেন, যেহূ তার থেকে অনেক বেশি করবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যেহূ সমস্ত লোকদের জড়ো করে তাদের বললেন, “আহাব বাল দেবতার সেবা সামান্যই করতেন, কিন্তু যেহূ তাঁর সেবা অনেক বেশী করবে।