2 Kings 10:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যেহূ বললেন, বালের উদ্দেশে উৎসব-সভা আহ্বান কর। তারা উৎসব ঘোষণা করে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ বললেন, “বায়ালের সম্মানে এক সভা আহ্বান করো।” তাই তারা সভা আহ্বান করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যেহূ বলিলেন, বালের উদ্দেশে পর্ব্বসভা নিরূপণ কর। তাহারা পর্ব্ব ঘোষণা করিয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যেহূ বলিলেন, বালের উদ্দেশে পর্বসভা নিরূপণ কর। তাহারা পর্ব ঘোষণা করিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ বললেন, “বাল দেবতার উদ্দেশে একটা সভা ডাকা হোক।” কাজেই সেই কথা লোকেরা ঘোষণা করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ বললেন, “বাল দেবতার উদ্দেশে একটা সভা ডাকা হোক।” কাজেই সেই কথা লোকেরা ঘোষণা করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যেহু আদেশ দিলেন, বেলদেবের সম্মানার্থে একটি মহাসভা আহ্বান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ বললেন, “বাল মূর্ত্তির জন্য এক পবিত্র অনুষ্ঠানের আয়োজন করো|” যাজকরা সেই যজ্ঞের দিন ঘোষণা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যেহূ বললেন, “বাল দেবতার উদ্দেশ্যে একটা সভা ডাক।” তারা পর্ব ঘোষণা করে দিল।