2 Kings 10:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেহূ ইসরাইলের সর্বত্র লোক পাঠালে বালের যত পূজক ছিল, সকলে এল, কেউ অনুপস্থিত রইলো না। পরে তারা বালের গৃহে প্রবেশ করলে গৃহের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিপূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা ইস্রায়েলে সর্বত্র যেহূর এই খবর পাঠিয়ে দিয়েছিল, এবং বায়ালের সব সেবক চলে এসেছিল; একজনও অনুপস্থিত থাকেনি। যতক্ষণ না বায়ালের মন্দিরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভরে উঠেছিল, তারা ভিড় জমিয়েই যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেহূ ইস্রায়েলের সর্ব্বত্র লোক পাঠাইলে বালের যত পূজক ছিল, সকলে আসিল, কেহ অনুপস্থিত রহিল না। পরে তাহারা বালের গৃহে প্রবিষ্ট হইলে বালের গৃহ এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্য্যন্ত পরিপূর্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেহূ ইস্রায়েলের সর্বত্র লোক পাঠাইলে বালের যত পূজক ছিল, সকলে আসিল, কেহ অনুপস্থিত রহিল না। পরে তাহারা বালের গৃহে প্রবিষ্ট হইলে বালের গৃহ এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত পরিপূর্ণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ তখন ইস্রায়েলের সব জায়গায় খবর পাঠালেন। তাতে বাল দেবতার সমস্ত পূজাকারীরা এসে হাজির হল, কেউই অনুপস্থিত রইল না। তারা বাল দেবতার মন্দিরে ঢুকলে পর এমন ভিড় হল যে, মন্দিরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোকে ভরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ তখন ইসরাইলের সব জায়গায় খবর পাঠালেন। তাতে বাল দেবতার সমস্ত পূজাকারীরা এসে হাজির হল, কেউই অনুপস্থিত রইল না। তারা বাল দেবতার মন্দিরে ঢুকলে পর এমন ভীড় হল যে, মন্দিরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোকে ভরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেহু সারা ইসরায়েল রাজ্যে লোক পাঠিয়ে বেলদেবের সমস্ত ভক্তকে একত্র করলেন। কেউ বাদ গেল না। তারা সকলে বেলদেবের মন্দিরে গেল। মন্দিরের একপ্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত লোকে পূর্ণ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন যেহূ সমগ্র ইস্রায়েলে এ খবর জানিয়ে দিলেন, বাল মূর্ত্তির সমস্ত পূজারীরা সেখানে এসে হাজির হল, কেউই বাড়ীতে পড়ে থাকল না| তারা সকলে এসে বাল মূর্ত্তির মন্দিরে উপস্থিত হলে বালের মন্দির কানায় কানায় ভরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেহূ ইস্রায়েলের সব জায়গায় লোক পাঠালে বাল দেবতার সমস্ত পূজাকারীরা এসে হাজির হল, কেউই অনুপস্থিত থাকলো না। তারা বাল দেবতার মন্দিরে ঢুকলে মন্দিরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোকে ভরে গেল।