2 Kings 10:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বস্ত্রাগারের নেতাকে বললেন, বালের সমস্ত পূজকের জন্য পোশাক বের করে আন। তাতে সে তাদের জন্য পোশাক বের করে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ রাজপ্রাসাদের পোশাক বিভাগের রক্ষীকে বললেন, “বায়ালের সব সেবকের জন্য পোশাক নিয়ে এসো।” তাই সে তাদের জন্য পোশাক বের করে এনেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি বস্ত্রাগারের অধ্যক্ষকে কহিলেন, বালের সমস্ত পূজকের জন্য বস্ত্র বাহির করিয়া আন। তাহাতে সে তাহাদের জন্য বস্ত্র বাহির করিয়া আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি বস্ত্রাগারের অধ্যক্ষকে কহিলেন, বালের সমস্ত পূজকের জন্য বস্ত্র বাহির করিয়া আন। তাহাতে সে তাহাদের জন্য বস্ত্র বাহির করিয়া আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যেহূ পোশাক-রক্ষককে বললেন, “বাল দেবতার পূজাকারী সকলের জন্য পোশাক নিয়ে আসুন।” তাতে সে তাদের জন্য পোশাক বের করে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যেহূ পোশাক-রক্ষককে বললেন, “বাল দেবতার পূজাকারী সকলের জন্য পোশাক নিয়ে আসুন।” তাতে সে তাদের জন্য পোশাক বের করে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেহু তখন মন্দিরের পবিত্র বস্ত্রাগারের অধ্যক্ষ পুরোহিতকে আদেশ দিলেন, বেলদেবের সমস্ত ভক্তকে পোশাক দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ বস্ত্রাগারের অধ্যক্ষকে বাল মূর্ত্তির সমস্ত পূজকদের জন্য পূজার বিশেষ পোশাক বার করার নির্দেশ দিতে, সেই লোকটি সে সব বার করে নিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি পোশাক রক্ষককে বললেন, “বাল দেবতার পূজাকারী সকলের জন্য পোশাক নিয়ে এস।” তাতে সে তাদের জন্য পোশাক বের করে আনল।