2 Kings 10:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যেহূ ও রেখবের পুত্র যিহোনাদব বালের মন্দিরে গেলেন; তিনি বালের পূজকদেরকে বললেন, তদন্ত করে দেখ, এখানে তোমাদের সঙ্গে বালের পূজক ছাড়া মাবুদের গোলামদের মধ্যে কেউ যেন না থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যেহূ ও রেখবের ছেলে যিহোনাদব বায়ালের মন্দিরে গেলেন। যেহূ বায়ালের সেবকদের বললেন, “ভালো করে দেখে নাও, যেন এখানে তোমাদের সাথে এমন কোনও লোক না থাকে যে সদাপ্রভুর সেবা করে—শুধু বায়ালের সেবকরাই যেন থাকে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যেহূ ও রেখবের পুত্র যিহোনাদব বালের গৃহে গেলেন; তিনি বালের পূজকদিগকে কহিলেন, তদন্ত করিয়া দেখ, এখানে তোমাদের সঙ্গে বালের পূজক ব্যতিরেকে সদাপ্রভুর দাসদের মধ্যে কেহ যেন না থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যেহূ ও রেখবের পুত্র যিহোনাদব বালের গৃহে গেলেন; তিনি বালের পূজকদিগকে কহিলেন, তদন্ত করিয়া দেখ, এখানে তোমাদের সঙ্গে বালের পূজক ব্যতিরেকে সদাপ্রভুর দাসদের মধ্যে কেহ যেন না থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যেহূ ও রেখবের ছেলে যিহোনাদব বাল দেবতার মন্দিরে ঢুকলেন। যেহূ বাল দেবতার পূজাকারীদের বললেন, “আপনারা ভাল করে খুঁজে দেখুন যাতে সদাপ্রভুর দাসদের মধ্যে কেউ এখানে আপনাদের মধ্যে না থাকে, শুধু বাল দেবতার পূজাকারীরাই থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যেহূ ও রেখবের ছেলে যিহোনাদব বাল দেবতার মন্দিরে ঢুকলেন। যেহূ বাল দেবতার পূজাকারীদের বললেন, “আপনারা ভাল করে খুঁজে দেখুন যাতে মাবুদের গোলামদের মধ্যে কেউ এখানে আপনাদের মধ্যে না থাকে, শুধু বাল দেবতার পূজাকারীরাই থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পোশাক দেওয়া হলে যেহু যিহোনাদবকে সঙ্গে নিয়ে মন্দিরের ভেতরে গেলেন এবং ভক্তদের বললেন, ভাল করে খুঁজে দেখে নাও, যেন বেলদেবের ভক্তেরা ছাড়া আর কেউ এই মন্দিরে না থাকে। দেখো, প্রভু পরমেশ্বরের কোন ভক্ত যেন তোমাদের মধ্যে না থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যেহূ আর রেখবের পুত্র যিহোনাদব দুজনে মিলে বাল মূর্ত্তির মন্দিরে গেলেন| যেহূ ভক্তদের বললেন, “দেখো মন্দিরে যেন শুধুমাত্র বাল মূর্ত্তির ভক্তরাই থাকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যেহূ ও রেখবের ছেলে যিহোনাদব বাল দেবতার মন্দিরে ঢুকলেন; তিনি বাল দেবতার পূজাকারীদের বললেন, “তোমরা ভাল করে খুঁজে দেখ, যাতে সদাপ্রভুর দাসদের মধ্যে কেউ এখানে না থাকে, শুধু বাল দেবতার পূজাকারীরাই থাকবে।”