2 Kings 10:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পোড়ানো-কোরবানীর কাজ শেষ হলে যেহূ ধাবক সেনাদের ও সেনানীদেরকে বললেন, ভিতরে যাও, ওদেরকে হত্যা কর, এক জনকেও বাইরে আসতে দিও না। তখন তারা তলোয়ারের আঘাতে তাদেরকে আঘাত করলো; পরে ধাবক সেনারা ও সেনানীরা তাদেরকে বাইরে ফেলে দিল; পরে তারা বাল-মন্দিরের পূরীতে গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূ হোমবলি উৎসর্গ করার পরই রক্ষী ও কর্মকর্তাদের আদেশ দিলেন: “ভিতরে গিয়ে ওদের হত্যা করো; কেউ যেন পালাতে না পারে।” অতএব তারা তরোয়াল দিয়ে তাদের কেটে ফেলেছিল। সেই রক্ষী ও কর্মকর্তারা তাদের দেহগুলি বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং পরে বায়ালের মন্দিরে দেবতার অভ্যন্তরীণ পীঠস্থানে ঢুকে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হোম কার্য্য সাঙ্গ হইলে যেহূ ধাবক সেনাদিগকে ও সেনানীগণকে বলিলেন, ভিতরে যাও, উহাদিগকে বধ কর, এক জনকেও বাহিরে আসিতে দিও না। তখন তাহারা খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিল; পরে ধাবক সেনারা ও সেনানীগণ তাহাদিগকে বাহিরে ফেলিয়া দিল; পরে তাহারা বাল-মন্দিরের পুরীতে গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হোম কার্য সাঙ্গ হইলে যেহূ ধাবক সেনাদিগকে ও সেনানীগণকে বলিলেন, ভিতরে যাও, উহাদিগকে বধ কর, একজনকেও বাহিরে আসিতে দিও না। তখন তাহারা খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিল; পরে ধাবক সেনারা ও সেনানীগণ তাহাদিগকে বাহিরে ফেলিয়া দিল; পরে তাহারা বাল-মন্দিরের পূরীতে গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূ পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান শেষ করবার সংগে সংগে পাহারাদার ও সেনাপতিদের হুকুম দিলেন, “তোমরা ভিতরে ঢুকে ওদের মেরে ফেল; একজনও যেন পালিয়ে যেতে না পারে।” তখন তারা তলোয়ার দিয়ে তাদের কেটে ফেলল। পাহারাদার ও সেনাপতিরা মৃতদেহগুলো মন্দিরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ভিতরের ঘরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূ পোড়ানো-উৎসর্গ শেষ করবার সংগে সংগে পাহারাদার ও সেনাপতিদের হুকুম দিলেন, “তোমরা ভিতরে ঢুকে ওদের হত্যা কর; একজনও যেন পালিয়ে যেতে না পারে।” তখন তারা তলোয়ার দিয়ে তাদের কেটে ফেলল। পাহারাদার ও সেনাপতিরা লাশগুলো মন্দিরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ভিতরের ঘরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোমবলি উৎসর্গ করার সঙ্গে সঙ্গে যেহু রক্ষী ও সেনাপতিদের হুকুম দিলেন, ভিতরে যাও, সকলকে শেষ করে দাও। কেউ যেন পালাতে না পারে। তারা ভিতরে গিয়ে সকলকে হত্যা করে মৃতদেহগুলি মন্দিরের বাইরে ফেলে দিল। তারপর তারা মন্দিরের পবিত্রতম স্থানে গিয়ে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহূ হোমবলিতে জলসিঞ্চন করে উৎসর্গের কাজ শেষ করলেন এবং তাঁর সেনাপতিদের আর প্রহরীদের আদেশ দিয়ে বললেন, “এখন যাও আর বাল মূর্ত্তির পূজকদের মেরে ফেল| কেউ যেন মন্দির থেকে প্রাণ নিয়ে বেরোতে না পারে!” তখন সেনাপতিরা তাদের তীক্ষ্ণ তরবারি দিয়ে বাল মূর্ত্তির সমস্ত পূজকদের হত্যা করল| তারা ও রক্ষীরা মিলে পূজকদের মৃতদেহগুলো ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলল| তারপর প্রহরী ও সেনাপতিরা মন্দিরের গর্ভগৃহে ঢুকে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হোমের কাজ শেষ হলে যেহূ পাহারাদার ও সেনাপতিদের বললেন, “ভিতরে যাও, ওদের হত্যা কর, একজনকেও বাইরে আসতে দিও না।” তখন তারা তরোয়াল দিয়ে তাদের আঘাত করল; পরে পাহারাদার ও সেনাপতিরা তাদের বাইরে ফেলে দিল; পরে তারা বাল মন্দিরের ভিতরের গৃহে গেল।