2 Kings 10:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বালের স্তম্ভটি ভেঙ্গে ফেললো এবং বালের মন্দির ভেঙ্গে সেখানে একটি পায়খানা প্রস্তুত করলো, তা আজও আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বায়ালের পবিত্র পাথরটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ও বায়ালের মন্দিরটিও ছিন্নভিন্ন করে ফেলেছিল, এবং লোকেরা সেই স্থানটি আজও পর্যন্ত এক শৌচাগাররূপেই ব্যবহার করে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বালের স্তম্ভটী ভাঙ্গিয়া ফেলিল, এবং বালের গৃহ ভাঙ্গিয়া সেখানে এক পায়খানা প্রস্তুত করিল, তাহা অদ্যাপি আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বালের স্তম্ভটি ভাঙ্গিয়া ফেলিল, এবং বালের গৃহ ভাঙ্গিয়া সেখানে এক পায়খানা প্রস্তুত করিল, তাহা অদ্যাপি আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা বাল দেবতার পূজার পাথরটা চুরমার করে দিল এবং মন্দিরটা ভেংগে ফেলল। লোকেরা তখন থেকে আজ পর্যন্ত সেটাকে পায়খানা-ঘর হিসাবে ব্যবহার করে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা বাল দেবতার পূজার পাথরটা চুরমার করে দিল এবং মন্দিরটা ভেংগে ফেলল। লোকেরা তখন থেকে আজ পর্যন্ত সেটাকে পায়খানা-ঘর হিসাবে ব্যবহার করে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বেলদেবের স্তম্ভ ভেঙ্গে চুরমার করে দিল। মন্দির ধ্বংস করে সেটিকে পায়খানায় পরিণত করল। সেটি আজও লোকে সেইভাবেই ব্যবহার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা বালের স্মরণস্তম্ভ এবং বালের মন্দির ভেঙ্গে ফেলল, তারা মন্দিরটাকে ধ্বংস করে তার জায়গায় একটা বিশ্রামাগার বানালো| লোকরা এখনও সেটাকে শৌচালয হিসেবে ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা বাল দেবতার থামটি ভেঙে দিল এবং মন্দিরটা ভেঙে ফেলল এবং সেখানে একটি পায়খানা তৈরী করলো। তা আজও আছে।