2 Kings 10:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যেহূ সর্বান্তঃকরণে ইসরাইলের আল্লাহ্ মাবুদের শরীয়ত অনুসারে চলবার জন্য সতর্ক হলেন না; ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর সেসব গুনাহ্ থেকে তিনি ফিরলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও যেহূ মনপ্রাণ দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিধান পালনের ক্ষেত্রে মনোযোগী হননি। যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, তিনি সেই পাপগুলি থেকে ফিরে আসেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যেহূ সর্ব্বান্তঃকরণে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থানুসারে চলিবার জন্য সতর্ক হইলেন না; যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার সেই সকল পাপ হইতে তিনি ফিরিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যেহূ সর্বান্তঃকরণে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থানুসারে চলিবার জন্য সতর্ক হইলেন না; যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার সেই সকল পাপ হইতে তিনি ফিরিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও যেহূ সমস্ত অন্তর দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আইন-কানুন মেনে চলবার দিকে সতর্ক হলেন না। যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন তা থেকে তিনি সরে আসলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও যেহূ সমস্ত দিল দিয়ে ইসরাইলের মাবুদ আল্লাহ্র শরীয়ত মেনে চলবার দিকে সতর্ক হলেন না। ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন তা থেকে তিনি সরে আসলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যেহু ইসরায়েলের প্রভু পরমেশ্বরের বিধি-বিধান সর্বান্তঃকরণে পালন করেন নি, তার পরিবর্তে তিনি যারবিয়ামের পথ অনুসরণ করেছেন এবং ইসরায়েলকে পাপের পথে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যেহূ সমস্ত হৃদয় দিয়ে প্রভুর বিধি-নির্দেশ পালন করেন নি| যারবিয়াম ইস্রায়েলের বাসিন্দাদের যে সব পাপাচরণে বাধ্য করেছিলেন তা তিনি বন্ধ করতে পারেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও যেহূ সমস্ত হৃদয় দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা মেনে চলবার জন্য সতর্ক হলেন না। যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন তা থেকে তিনি মন ফেরালেন না।