2 Kings 10:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে মাবুদ ইসরাইলকে খর্ব করতে লাগলেন; বাস্তবিক হসায়েল ইসরাইলের এ সব অঞ্চলে তাদেরকে আক্রমণ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় থেকেই সদাপ্রভু ইস্রায়েলের মাপ ছোটো করতে শুরু করলেন। ইস্রায়েলী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হসায়েল তাদের দমন করে রেখেছিলেন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে সদাপ্রভু ইস্রায়েলকে খর্ব্ব করিতে লাগিলেন; বাস্তবিক, হসায়েল ইস্রায়েলের এই সমস্ত অঞ্চলে তাহাদিগকে আঘাত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে সদাপ্রভু ইস্রায়েলকে খর্ব করিতে লাগিলেন; বাস্তবিক, হসায়েল ইস্রায়েলের এই সমস্ত অঞ্চলে তাহাদিগকে আঘাত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় থেকে সদাপ্রভু ইস্রায়েল দেশের সীমা ছোট করতে লাগলেন। হসায়েল ইস্রায়েলীয়দের দেশের যর্দন নদীর পূর্ব দিকের সমস্ত জায়গায় তাদের হারিয়ে দিতে লাগলেন। সেই জায়গা হল অর্ণোন উপত্যকার পাশে অরোয়ের পর্যন্ত সমস্ত গিলিয়দ ও বাশন দেশ। এটা ছিল গাদ, রূবেণ ও মনঃশির এলাকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় থেকে মাবুদ ইসরাইল দেশের সীমা ছোট করতে লাগলেন। হসায়েল বনি-ইসরাইলদের দেশের জর্ডান নদীর পূর্ব দিকের সমস্ত জায়গায় তাদের হারিয়ে দিতে লাগলেন। সেই জায়গা হল অর্ণোন উপত্যকার পাশে অরোয়ের পর্যন্ত সমস্ত গিলিয়দ ও বাশন দেশ। এটা ছিল গাদ, রূবেণ ও মানশার এলাকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় প্রভু পরমেশ্বর ইসরায়েল রাজ্যের সীমানা হ্রাস করতে শুরু করেছিলেন। সিরিয়ার রাজা হসায়েল ইসরায়েলীদের পরাজিত করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এসময় ইস্রায়েল থেকে টুকরো টুকরো ভূখণ্ড বিচ্ছিন্ন করছিলেন| ইস্রায়েলের প্রত্যেক সীমান্তেই অরামের রাজা হসায়েলের হাতে ইস্রায়েলীয় বাহিনী পরাজিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের সদাপ্রভু ইস্রায়েল দেশের সীমা কেটে ছোট করতে শুরু করলেন। হসায়েল ইস্রায়েলীয়দের আঘাত করে ইস্রায়েলের সীমানায় তাদের হারিয়ে দিলেন।