2 Kings 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা ভীষণ ভয় পেয়ে বললো, দেখ, যাঁর সম্মুখে দু’জন বাদশাহ্‌ দাঁড়াতে পারলেন না, তাঁর সম্মুখে আমরা কিভাবে দাঁড়াবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা ভয় পেয়ে বললেন, “দুজন রাজা যখন তাঁকে বাধা দিতে পারেননি, তখন আমরা কীভাবে তাঁকে বাধা দেব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা যার পর নাই ভীত হইয়া কহিল, দেখ, যাঁহার সম্মুখে দুই জন রাজা দাঁড়াইতে পারিলেন না, তাঁহার সম্মুখে আমরা কি প্রকারে দাঁড়াইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা যার পর নাই ভীত হইয়া কহিল, দেখ, যাঁহার সম্মুখে দুই জন রাজা দাঁড়াইতে পারিলেন না, তাঁহার সম্মুখে আমরা কি প্রকারে দাঁড়াইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁরা ভীষণ ভয় পেয়ে বললেন, “দু’জন রাজা যখন যেহূর বিরুদ্ধে দাঁড়াতে পারলেন না তখন আমরা কি করে পারব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁরা ভীষণ ভয় পেয়ে বললেন, “দু’জন বাদশাহ্‌ যখন যেহূর বিরুদ্ধে দাঁড়াতে পারলেন না তখন আমরা কি করে পারব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়ার শাসকেরা এই চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে উঠলেন। বললেন, দুই জন রাজা তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না। আমরা কি তাঁর সঙ্গে যুদ্ধে পেরে উঠব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যেহূর পাঠানো এই চিঠি পেয়ে যিষ্রিয়েলের নেতা ও শাসকবর্গ খুবই ভয় পেয়ে গেল| তারা নিজেদের মধ্যে বলাবলি শুরু করল, “যোরাম আর অহসিয় দুই রাজাই যখন যেহূকে থামাতে পারল না, তখন আমরাই কি পারব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা ভীষণ ভয় পেয়ে বলল, “দেখ, দুজন রাজা যাঁর সামনে দাঁড়াতে পারলেন না, তাঁর সামনে আমরা কি করে দাঁড়াবো?”