2 Kings 10:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব রাজবাড়ির পরিচালক, শহরের শাসনকর্তা এবং প্রাচীনবর্গরা ও অভিভাবকেরা যেহূর কাছে এই কথা বলে পাঠাল, আমরা আপনার গোলাম, আপনি আমাদেরকে যা যা বলবেন, তার সবকিছুই করবো, কাউকেও বাদশাহ্ করবো না; আপনার দৃষ্টিতে যা ভাল, আপনি তা-ই করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাজপ্রাসাদের প্রশাসনিক কর্তা, নগরের শাসনকর্তা, প্রাচীনেরা ও অভিভাবকেরা যেহূকে এই খবর পাঠালেন: “আমরা আপনারই দাস এবং আপনি আমাদের যা যা বলবেন, আমরা তাই করব। আমরা কাউকে রাজা নিযুক্ত করব না; আপনার যা ভালো বলে মনে হয়, তাই করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব গৃহাধ্যক্ষ ও নগরাধ্যক্ষ এবং প্রাচীনবর্গ ও অভিভাবকেরা যেহূর নিকটে এই কথা বলিয়া পাঠাইল, আমরা আপনার দাস, আপনি আমাদিগকে যাহা যাহা বলিবেন, সে সমস্তই করিব, কাহাকেও রাজা করিব না; আপনার দৃষ্টিতে যাহা ভাল, আপনি তাহাই করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব গৃহাধ্যক্ষ ও নগরাধ্যক্ষ এবং প্রাচীনবর্গ ও অভিভাবকেরা যেহূর নিকটে এই কথা বলিয়া পাঠাইল, আমরা আপনার দাস, আপনি আমাদিগকে যাহা যাহা বলিবেন, সেই সমস্তই করিব, কাহাকেও রাজা করিব না; আপনার দৃষ্টিতে যাহা ভাল, আপনি তাহাই করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই রাজবাড়ীর পরিচালক, শহরের শাসনকর্তা, বৃদ্ধ নেতারা এবং আহাবের বংশধরদের রক্ষকেরা যেহূকে এই কথা বলে পাঠালেন, “আমরা আপনার দাস। আপনি যা বলবেন আমরা তা-ই করব। আমরা কাউকেই রাজা করব না; আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই রাজবাড়ীর পরিচালক, শহরের শাসনকর্তা, বৃদ্ধ নেতারা এবং আহাবের বংশধরদের রক্ষকেরা যেহূকে এই কথা বলে পাঠালেন, “আমরা আপনার গোলাম। আপনি যা বলবেন আমরা তা-ই করব। আমরা কাউকেই বাদশাহ্ করব না; আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, রাজপ্রাসাদের অধ্যক্ষেরা, নগরপালেরা, নাগরিক নেতৃবৃন্দ এবং বংশধরদের অভিভাবকেরা সকলে মিলে যুক্তি করে যেহুর কাছে সংবাদ পাঠালেনঃ আমরা আপনার দাস। আপনি যা বলবেন, আমরা তাই করব। কিন্তু আমরা কাউকে রাজা করতে পারব না। আপনি যা ভাল বুঝবেন, করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাবের বাড়ির চৌকিদার, নগরপাল, শহরের নেতা ও আহাবের সন্তানদের পালকপিতারা যেহূকে খবর পাঠাল: “আমরা আপনার আজ্ঞাধীন দাসানুদাস| আপনি যা বলবেন আমরা তাই করতে রাজী আছি| আমরা নিজেদের কোন রাজা নির্বাচন করছি না, এবার আপনি যা ভাল মনে করবেন তাই করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজেই রাজবাড়ীর শাসনকর্ত্তা, নগরের শাসনকর্ত্তা, প্রাচীনেরা ও অভিভাবকেরা যেহূকে এই কথা বলে পাঠাল, “আমরা আপনার দাস, আপনি আমাদের যা বলবেন, সে সবই করব, কাউকেই রাজা করব না; আপনি যা ভাল মনে করেন তাই করুন।”