2 Kings 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পত্রখানি তাদের কাছে উপস্থিত হলে তারা সেই সত্তর জন রাজকুমারকে হত্যা করলো এবং কতকগুলো ডালাতে করে তাদের মুণ্ডু যিষ্রিয়েলে তাঁর কাছে পাঠিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই চিঠি সেখানে পৌছানোমাত্র তারা সেই রাজপুত্রদের ধরে সত্তর জনকেই হত্যা করলেন। তারা তাদের মুণ্ডুগুলি ঝুড়িতে ভরে যিষ্রিয়েলে যেহূর কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পত্রখানি তাহাদের নিকটে উপস্থিত হইলে তাহারা সেই সত্তর জন রাজকুমারকে লইয়া বধ করিল, এবং কতকগুলি ডালাতে করিয়া তাহাদের মুণ্ড যিষ্রিয়েলে তাঁহার নিকটে পাঠাইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পত্রখানি তাহাদের নিকটে উপস্থিত হইলে তাহারা সেই সত্তর জন রাজকুমারকে লইয়া বধ করিল, এবং কতকগুলি ডালাতে করিয়া তাহাদের মুণ্ডু যিষ্রিয়েলে তাঁহার নিকটে পাঠাইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূর চিঠিটা পৌঁছাবার পর সেই লোকেরা সেই সত্তরজনের সবাইকে ধরে মেরে ফেললেন। তারপর টুকরিতে করে মাথাগুলো যিষ্রিয়েলে যেহূর কাছে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূর চিঠিটা পৌঁছাবার পর সেই লোকেরা সেই সত্তরজনের সবাইকে ধরে হত্যা করলেন। তারপর টুকরিতে করে মাথাগুলো যিষ্রিয়েলে যেহূর কাছে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেহুর চিঠি পেয়ে শমরিয়ার ঐ নেতারা আহাবের সত্তরজন বংশধরকে হত্যা করে তাদের মুণ্ডগুলি ঝুড়িতে ভরে যিষ্রিয়েলে যেহুর কাছে পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের নেতারা এই চিঠি পেয়ে 70 জন রাজপুত্রকে হত্যা করে তাদের মুণ্ডুগুলো টুক্রিতে রাখলেন| তারপর সেই টুক্রিগুলো যিষ্রিয়েলে যেহূর কাছে পাঠিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর চিঠিটি তাদের কাছে পৌঁছালে তারা সেই সত্তরজন রাজকুমারকে হত্যা করল এবং কতগুলি ঝুড়িতে করে তাদের মাথাগুলি যিষ্রিয়েলে তাঁর কাছে পাঠিয়ে দিল।