2 Kings 10:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এক জন দূত এসে তাঁকে সংবাদ দিয়ে বললো, রাজকুমারদের ছিন্ন মুণ্ডুগুলো আনা হয়েছে। তিনি বললেন, নগর-দ্বারের প্রবেশ স্থানে দুই সারি করে সেগুলো সকাল পর্যন্ত রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন দূত সেখানে পৌঁছে যেহূকে বলল, “রাজপুত্রদের মুণ্ডুগুলি আনা হয়েছে।” তখন যেহূ আদেশ দিলেন, “সকাল পর্যন্ত সেগুলি দুটি স্তূপে ভাগ করে নগরের সিংহদরজার মুখে সাজিয়ে রাখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এক জন দূত আসিয়া তাঁহাকে সংবাদ দিয়া কহিল, রাজকুমারদের মুণ্ড সকল আনা হইয়াছে। তিনি কহিলেন, দ্বারপ্রবেশের স্থানে দুই রাশি করিয়া সেগুলি প্রাতঃকাল পর্য্যন্ত রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে একজন দূত আসিয়া তাঁহাকে সংবাদ দিয়া কহিল, রাজকুমারদের মুণ্ডু সকল আনা হইয়াছে। তিনি কহিলেন, দ্বার-প্রবেশের স্থানে দুই রাশি করিয়া সেইগুলি প্রাতঃকাল পর্যন্ত রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন একজন লোক এসে যেহূকে বলল, “ওরা তাদের মাথা নিয়ে এসেছে।” তখন যেহূ হুকুম দিলেন, “ওগুলো দু’টা গাদা করে শহর-ফটকে ঢুকবার পথে সকাল পর্যন্ত রেখে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন একজন লোক এসে যেহূকে বলল, “ওরা তাদের মাথা নিয়ে এসেছে।” তখন যেহূ হুকুম দিলেন, “ওগুলো দু’টা গাদা করে শহর-দরজায় ঢুকবার পথে সকাল পর্যন্ত রেখে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাবের বংশধরদের মুণ্ড আনার সংবাদ পেয়ে যেহু সেগুলিকে নগরদ্বারের দুদিকে ঢিবি করে পরের দিন সকাল পর্যন্ত রেখে দেওয়ার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহক এসে যেহূকে খবর দিল, “তারা রাজপুত্রদের মুণ্ডুগুলো নিয়ে এসেছে!” তখন যেহূ বললেন, “ঐ কাটা মুণ্ডুগুলো কাল সকাল পর্যন্ত শহরের ফটকে দুটো গাদা করে সাজিয়ে রাখ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে একজন দূত এসে তাঁকে খবর দিয়ে বলল, “রাজকুমারদের মাথা আনা হয়েছে।” তিনি বললেন, “ওগুলি দুটি স্তরে গাদা করে ফটকে ঢুকবার পথে সকাল পর্যন্ত রেখে দাও।”