2 Kings 10:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খুব ভোরে তিনি বাইরে গিয়ে দাঁড়ালেন ও সমস্ত লোককে বললেন, তোমরা তো ধার্মিক; দেখ, আমি আমার মালিকের বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে মেরে ফেলেছি; কিন্তু এদেরকে কে খুন করলো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন সকালে যেহূ উঠে বাইরে গেলেন। তিনি সব লোকজনের সামনে দাঁড়িয়ে বললেন, “তোমরা তো নির্দোষ। আমিই আমার মনিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলেছিলাম, কিন্তু এদের কে হত্যা করেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রাতঃকালে তিনি বাহিরে গিয়া দাঁড়াইলেন, ও সমস্ত লোককে কহিলেন, তোমরা ত ধার্ম্মিক; দেখ, আমি আপন প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছি; কিন্তু এই সকলকে কে বধ করিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রাতঃকালে তিনি বাহিরে গিয়া দাঁড়াইলেন, ও সমস্ত লোককে কহিলেন, তোমরা ত ধার্মিক; দেখ, আমি আপন প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করিয়া তাঁহাকে মারিয়া ফেলিয়াছি; কিন্তু এই সকলকে কে বধ করিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন সকালে যেহূ বাইরে গেলেন। তিনি সমস্ত লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “আপনাদের কোন দোষ নেই। আমিই আমার মনিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলেছি, কিন্তু এদের সবাইকে মারল কে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন সকালে যেহূ বাইরে গেলেন। তিনি সমস্ত লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “আপনাদের কোন দোষ নেই। আমিই আমার মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছি, কিন্তু এদের সবাইকে হত্যা করল কে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকাল বেলায় তিনি নগরদ্বারে গিয়ে সেখানে যারা ছিল তাদের বললেন, রাজা যোরামের বিরুদ্ধে আমিই ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছি। তার জন্য তোমরা দায়ী নও? কিন্তু এদের কারা হত্যা করেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকাল বেলা যেহূ গিয়ে লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “তোমরা সকলেই নির্দোষ| আমি আমার অন্নদাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে হত্যা করেছি| কিন্তু আহাবের এই সমস্ত ছেলেদের কে হত্যা করল? তোমরা!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সকালে তিনি বাইরে গিয়ে দাঁড়ালেন ও সবাইকে বললেন, “তোমরা নির্দোষ ব্যক্তি; দেখ, আমি আমার মনিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলেছি; কিন্তু এদের কে হত্যা করল?