2 Kings 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ দাউদের যে বর্শা ও ঢাল মাবুদের গৃহে ছিল, তা ইমাম শতপতিদেরকে দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি শত-সেনাপতিদের হাতে সেইসব বর্শা ও ঢালগুলি তুলে দিলেন, যেগুলি ছিল রাজা দাউদের এবং সদাপ্রভুর মন্দিরে রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ রাজার যে বড়শা ও ঢাল সদাপ্রভুর গৃহে ছিল, তাহা যাজক শতপতিদিগকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ রাজার যে বর্শা ও ঢাল সদাপ্রভুর গৃহে ছিল, তাহা যাজক শতপতিদিগকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াদা তখন রাজা দায়ূদের যে সব বর্শা ও ঢাল সদাপ্রভুর ঘরে ছিল সেগুলো নিয়ে সেনাপতিদের হাতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াদা তখন বাদশাহ্‌ দাউদের যে সব বর্শা ও ঢাল মাবুদের ঘরে ছিল সেগুলো নিয়ে সেনাপতিদের হাতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরে রাজা দাউদের যে সমস্ত বর্শা ও ঢাল রাখা ছিল, পুরোহিত যিহোয়াদা সেগুলি সেনানায়কদের দিলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁদের প্রভুর মন্দিরে দায়ুদের রাখা বর্শা ও ঢাল দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ রাজার যে সব বর্শা ও ঢাল সদাপ্রভুর গৃহে ছিল, সেগুলি যাজক নিয়ে শতপতিদের হাতে দিলেন।