2 Kings 11:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি শতপতিদের এবং রক্ষক ও ধাবক সেনাদেরকে ও দেশের সমস্ত লোককে সঙ্গে নিলেন; তারা মাবুদের গৃহ থেকে বাদশাহ্কে নিয়ে ধাবক সৈন্যের দ্বারের পথ দিয়ে রাজপ্রাসাদে এল; আর তিনি রাজ-সিংহাসনে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি শত-সেনাপতি, করেয়, রক্ষীদল ও দেশের সব প্রজাকে সাথে নিয়ে রাজাকে সদাপ্রভুর মন্দির থেকে বের করে এনে রক্ষীদলের দুয়ার দিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। রাজা পরে রাজসিংহাসনে বিরাজমান হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি শতপতিদিগকে এবং রক্ষক ও ধাবক সেনাগণকে ও দেশের সমস্ত লোককে সঙ্গে লইলেন; তাহারা সদাপ্রভুর গৃহ হইতে রাজাকে লইয়া ধাবক সৈন্যের দ্বারের পথ দিয়া রাজবাটীতে আসিল; আর তিনি রাজ-সিংহাসনে বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি শতপতিদিগকে এবং রক্ষক ও ধাবক সেনাগণকে ও দেশের সমস্ত লোককে সঙ্গে লইলেন; তাহারা সদাপ্রভুর গৃহ হইতে রাজাকে লইয়া ধাবক সৈন্যের দ্বারের পথ দিয়া রাজবাটীতে আসিল; আর তিনি রাজসিংহাসনে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি শত-সেনাপতিদের, রক্ষীদের, বাকী পাহারাদারদের এবং দেশের সব লোকদের সংগে নিয়ে সদাপ্রভুর ঘর থেকে রাজাকে বের করে আনলেন। তাঁরা পাহারদারদের ফটকের মধ্য দিয়ে ঢুকে রাজবাড়ীতে গেলেন এবং রাজাকে রাজ-সিংহাসনে বসালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি শত-সেনাপতিদের, রক্ষীদের, বাকী পাহারাদারদের এবং দেশের সব লোকদের সংগে নিয়ে মাবুদের ঘর থেকে বাদশাহ্কে বের করে আনলেন। তাঁরা পাহারদারদের দরজার মধ্য দিয়ে ঢুকে রাজবাড়ীতে গেলেন এবং বাদশাহ্কে রাজ-সিংহাসনে বসালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেনানায়কদল, রাজার দেহরক্ষী এবং প্রাসাদ রক্ষী ও প্রজাসাধারণকে নিয়ে প্রভুর মন্দির থেকে শোভাযাত্রা করে রাজাকে প্রহরীদ্বার দিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং তাঁকে রাজসিংহাসনে বসালেন। প্রজাদের মন আনন্দে ভরে গেল এবং এইভাবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবাইকে নেতৃত্ব দিয়ে মন্দির থেকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন| রাজার বিশেষ দেহরক্ষী ও সেনাপতিরা রাজার সঙ্গে গেলেন| সবাই মিলে রাজপ্রাসাদের প্রবেশ পথে পৌঁছালে রাজা যোয়াশ সিংহাসনে গিয়ে বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি শতপতিদের, রক্ষীদের, পাহারাদারদের এবং দেশের সব লোকদের সঙ্গে নিলেন; তারা সদাপ্রভুর গৃহ থেকে রাজাকে নিয়ে পাহারাদারদের ফটকের পথ দিয়ে রাজবাড়ীতে এল; আর তিনি সিংহাসনে বসলেন।