2 Kings 11:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দেশের সমস্ত লোক আনন্দ করলো এবং নগর সুস্থির হল; আর অথলিয়াকে তারা রাজপ্রাসাদে তলোয়ার দ্বারা হত্যা করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের প্রজারা সবাই আনন্দ করল, ও নগরে শান্তি বিরাজিত হল, যেহেতু প্রাসাদে অথলিয়াকে তরোয়াল দিয়ে মেরে ফেলা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাহারা রাজবাটীতে খড়্গ দ্বারা বধ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাহারা রাজবাটীতে খড়্গ দ্বারা বধ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে দেশের সব লোক আনন্দ করল এবং শহরটা শান্ত হল। অথলিয়াকে রাজবাড়ীতে মেরে ফেলা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে দেশের সব লোক আনন্দ করল এবং শহরটা শান্ত হল। অথলিয়াকে রাজবাড়ীতে হত্যা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রানী অথলিয়ার মৃত্যুতে নগরে শান্তি বিরাজ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত লোকরা তখন খুবই খুশী হল| শহরে শান্তি ফিরে এল| কারণ রাণী অথলিয়াকে তরবারি দিয়ে রাজপ্রাসাদের কাছেই হত্যা করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দেশের সব লোক আনন্দ করল এবং নগরটি শান্ত হল; আর অথলিয়াকে তারা রাজবাড়ীতে তরোয়াল দিয়ে হত্যা করেছিল।