2 Kings 11:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃতীয়াংশ সূরদ্বারে থাকবে; এবং তৃতীয়াংশ ধাবক সৈন্যের পিছনে দ্বারে থাকবে; এভাবে তোমরা আক্রমণ প্রতিহত করার জন্য রাজপ্রাসাদের প্রহরীর কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক-তৃতীয়াংশ থাকবে সূর-দুয়ারে, এবং এক-তৃতীয়াংশ থাকবে সেই রক্ষীর পিছন দিকের দুয়ারে, যে মন্দির পাহারা দেওয়ার জন্য ঘুরতে থাকে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তৃতীয়াংশ ধাবক সৈন্যের পশ্চাতে দ্বারে থাকিবে; এইরূপে তোমরা আক্রমণ নিবারণার্থে গৃহের প্রহরীকার্য্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তৃতীয়াংশ ধাবক সৈন্যের পশ্চাতে, দ্বারে থাকিবে; এইরূপে তোমরা আক্রমণ নিবারণার্থে গৃহের প্রহরীকার্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক ভাগ সূর-ফটকে থাকবেন আর এক ভাগ পাহারাদারদের পিছনের ফটকে থাকবেন। এইভাবে আপনারা উপাসনা-ঘরটি পাহারা দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক ভাগ সূর-দরজায় থাকবেন আর এক ভাগ পাহারাদারদের পিছনের দরজায় থাকবেন। এইভাবে আপনারা বায়তুল-মোকাদ্দস পাহারা দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(আর এক তৃতীয়াংশ লোক সুর-দ্বারে থাকবে এবং বাকী এক তৃতীয়াংশ লোক থাকবে সদর-দ্বারে প্রহরীদলের পিছনে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এক-তৃতীয়াংশ সূর দরজার কাছে থাকবে| আর বাকি এক-তৃতীয়াংশ দরজার কাছে প্রহরীদের পেছনে দাঁড়িয়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক ভাগ সূর ফটকে থাকবে এবং এক ভাগ পাহারাদারদের পিছনের ফটকে থাকবে। এই ভাবে তোমরা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য গৃহে পাহারা দেবে।