2 Kings 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের, অর্থাৎ যারা বিশ্রামবারে বাইরে যায়, তাদের সকলের, দুই দল বাদশাহ্‌র সমীপে মাবুদের গৃহের প্রহরীর কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা, যারা অন্য দুটি দলে আছ, যারা সাব্বাথবারে সাধারণত কাজ করো না, তোমরা সবাই রাজার জন্য মন্দির পাহারা দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের, অর্থাৎ যাহারা বিশ্রামবারে বাহিরে যায়, তাহাদের সকলের, দুই দল রাজার সমীপে সদাপ্রভুর গৃহের প্রহরীকার্য্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের, অর্থাৎ যাহারা বিশ্রামবারে বাহিরে যায়, তাহাদের সকলের, দুই দল রাজার সমীপে সদাপ্রভুর গৃহের প্রহরীকার্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের অন্য দু’টা দল যাঁরা বিশ্রামবারে ছুটি পাবেন তাঁরা সবাই উপাসনা-ঘরে রাজাকে পাহারা দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের অন্য দু’টা দল যাঁরা বিশ্রামবারে ছুটি পাবেন তাঁরা সবাই বায়তুল-মোকাদ্দসে বাদশাহ্‌কে পাহারা দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাববাথ দিনে যে দুটি দলের ছুটি হয়ে যাবে তারা চলে আসবে মন্দির পাহারায় রক্ষা করবে রাজাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটা বিশ্রামের দিন শেষ হলে তোমাদের দুই-তৃতীয়াংশ প্রভুর মন্দির ও রাজা যোয়াশকে পাহারা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের সবার, দুই দল রাজার সামনে সদাপ্রভুর গৃহে বিশ্রামবারে পাহারা দেবে।