2 Kings 11:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা প্রত্যেকে নিজ নিজ হাতে অস্ত্র নিয়ে বাদশাহ্‌কে বেষ্টন করবে; আর যে কেউ শ্রেণীর ভিতরে আসে, সে হত হবে; এবং বাদশাহ্‌ যখন বাইরে যান, কিংবা ভিতরে আসেন, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা প্রত্যেকে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে রাজাকে ঘিরে রেখো। যে কেউ তোমাদের সৈন্যশ্রেণীর কাছাকাছি আসবে, তাকে মেরে ফেলতে হবে। রাজা যেখানেই যাবেন, তোমরা তাঁর কাছাকাছি থেকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া রাজাকে বেষ্টন করিবে; আর যে কেহ শ্রেণীর ভিতরে আইসে, সে হত হইবে; এবং রাজা যখন বাহিরে যান, কিম্বা ভিতরে আইসেন, তখন তোমরা তাঁহার সঙ্গে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া রাজাকে বেষ্টন করিবে; আর যে কেহ শ্রেণীর ভিতরে আইসে, সে হত হইবে; এবং রাজা যখন বাহিরে যান, কিম্বা ভিতরে আইসেন, তখন তোমরা তাঁহার সঙ্গে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের প্রত্যেককে নিজের নিজের অস্ত্র হাতে নিয়ে রাজার চারপাশ ঘিরে থাকতে হবে। যে কেউ আপনাদের কাছে আসবে তাকে মেরে ফেলতে হবে। রাজা যেখানেই যান না কেন আপনারা তাঁর কাছে কাছে থাকবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের প্রত্যেককে নিজের নিজের অস্ত্র হাতে নিয়ে বাদশাহ্‌র চারপাশ ঘিরে থাকতে হবে। যে কেউ আপনাদের কাছে আসবে তাকে হত্যা করতে হবে। বাদশাহ্‌ যেখানেই যান না কেন আপনারা তাঁর কাছে কাছে থাকবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা খোলা তরোয়াল হাতে রাজাকে পাহারা দেবে এবং যেখানেই তিনি যান, তাঁর সঙ্গে সঙ্গে যাবে। কেউ তোমাদের কাছে এলেই তাকে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি কোথাও গেলে তোমরা সবসময়ে তাঁর সঙ্গে সঙ্গে থাকবে| পুরো দলটাই যেন সশস্ত্র থাকে এবং রাজাকে সবসময়ে ঘিরে থাকে| সন্দেহ জনক কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা প্রত্যেকে নিজের অস্ত্র হাতে নিয়ে রাজার চারপাশ ঘিরে থাকবে; আর যে কেউ সারির ভিতরে আসে, সে নিহত হবে এবং রাজা যখন বাইরে যান বা ভিতরে আসেন, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে।”