2 Kings 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেহূর সপ্তম বছরে যিহোয়াশ রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে চল্লিশ বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম সিবিয়া, তিনি বের-শেবা নিবাসীনী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহূর রাজত্বকালের সপ্তম বছরে যোয়াশ রাজা হলেন, এবং তিনি জেরুশালেমে চল্লিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম সিবিয়া; তিনি বের-শেবা নগরে থাকতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেহূর সপ্তম বৎসরে যিহোয়াশ রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে চল্লিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম সিবিয়া, তিনি বের-শেবানিবাসিনী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেহূর সপ্তম বৎসরে যিহোয়াশ রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে চল্লিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম সিবিয়া, তিনি বের্-শেবা নিবাসিনী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেহূর রাজত্বের সপ্তম বছরে যোয়াশ রাজা হয়েছিলেন এবং তিনি যিরূশালেমে চল্লিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল সিবিয়া; তিনি ছিলেন বের্-শেবা শহরের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেহূর রাজত্বের সপ্তম বছরে যোয়াশ বাদশাহ্ হয়েছিলেন এবং তিনি জেরুজালেমে চল্লিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল সিবিয়া; তিনি ছিলেন বের্-শেবা শহরের মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ যেহুর রাজত্বের সপ্তম বৎসরে যোয়াশ যিহুদীয়ার রাজা হন। তিনি চল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেমে। তাঁর জননী সিবিয়া ছিলেন বেরশেবা নগরীর কন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলে যেহূর রাজত্বের সপ্তম বছরে সিংহাসনে আরোহণ করার পর, যোয়াশ 40 বছর জেরুশালেমে রাজত্ব করেন| যোয়াশের মা ছিলেন বের্-শেবা নিবাসিনী সিবিয়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেহূর রাজত্বের সপ্তম বছরে যিহোয়াশ রাজত্ব করতে শুরু করে যিরূশালেমে চল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর মায়ের নাম সিবিয়া, তিনি বের-শেবা নগরের মেয়ে।