2 Kings 12:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন তারা দেখতে পেল, সিন্দুকে অনেক টাকা জমেছে, তখন বাদশাহ্‌র লেখক ও মহা-ইমাম এসে মাবুদের গৃহে পাওয়া ঐ সমস্ত টাকা থলিতে করে গণনা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই তারা দেখতেন সিন্দুকে অনেক অর্থ জমে গিয়েছে, তখন রাজার সচিব ও মহাযাজক এসে সদাপ্রভুর মন্দিরে জমা পড়া অর্থ গুনে তা থলিতে ভরে রাখতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন তাহারা দেখিতে পাইল, সিন্দুকে অনেক টাকা জমিয়াছে, তখন রাজার লেখক ও মহাযাজক আসিয়া সদাপ্রভুর গৃহে প্রাপ্ত ঐ সকল টাকা থলীতে করিয়া গণনা করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন তাহারা দেখিতে পাইল, সিন্দুকে অনেক টাকা জমিয়াছে, তখন রাজার লেখক ও মহাযাজক আসিয়া সদাপ্রভুর গৃহে প্রাপ্ত ঐ সকল টাকা থলিতে করিয়া গণনা করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যখন তাঁরা দেখতেন সেই বাক্সে অনেক টাকা জমা হয়েছে তখন রাজার লোক ও মহাপুরোহিত এসে সদাপ্রভুর ঘরে আনা টাকাগুলো গুণে থলিতে রাখতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে যখন তাঁরা দেখতেন সেই বাক্সে অনেক টাকা জমা হয়েছে তখন বাদশাহ্‌র লোক ও মহা-ইমাম এসে মাবুদের ঘরে আনা টাকাগুলো গুণে থলিতে রাখতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিন্দুকের মধ্যে রূপোর পরিমাণ অনেক হলে রাজার সচিব এবং প্রধান পুরোহিত এসে সিন্দুক থেকে সেগুলি নিয়ে ওজন করে থলিতে ভরে রাখতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর থেকে লোকরাও মন্দিরে এলে ঐ বাক্সটার মধ্যে টাকা পয়সা ফেলতে শুরু করল| যখনই মহারাজের সচিব এবং যাজক দেখতেন বাক্সটার মধ্যে অনেক টাকা পয়সা জমে গিয়েছে, তাঁরা তখন সমস্ত টাকা পয়সা বাক্স থেকে বের করে গুণে গেঁথে ব্যাগে ভরে রাখতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন তারা দেখতে পেল সেই সিন্দুকে অনেক টাকা জমা হয়েছে, তখন রাজার লেখক ও মহাযাজক এসে সদাপ্রভুর গৃহে আনা ঐ টাকাগুলি থলিতে করে গুনে রাখতেন।