2 Kings 12:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা সেই পরিমিত টাকা মাবুদের গৃহের তদারককারী কর্মকারীদের হাতে দিতেন, আর তাঁরা মাবুদের গৃহে কর্মরত ছুতার মিস্ত্রি ও গাঁথকদের,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেরামতিতে কত খরচ হবে তা স্থির হয়ে যাওয়ার পর তারা সেই পরিমাণ অর্থ মন্দিরের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা লোকদের হাতে তুলে দিতেন। সেই অর্থ দিয়ে তারা সদাপ্রভুর মন্দিরে যারা কাজ করত, অর্থাৎ ছুতোর ও ঠিকাদার,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা সেই পরিমিত টাকা কর্ম্মকারীদের হস্তে, সদাপ্রভুর গৃহের অধ্যক্ষদের হস্তে দিতেন, আর ইহাঁরা সদাপ্রভুর গৃহের কর্ম্মকারী সূত্রধর ও গাঁথকদিগকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা সেই পরিমিত টাকা কর্মকারীদের হস্তে সদাপ্রভুর গৃহের অধ্যক্ষদের হস্তে দিতেন, আর ইঁহারা সদাপ্রভুর গৃহে কর্মকারী সূত্রধর ও গাঁথকদিগকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কত টাকা হয়েছে তা ওজন করে দেখবার পর তাঁরা সেই টাকা সদাপ্রভুর ঘরের কাজ তদারকের জন্য নিযুক্ত করা লোকদের হাতে দিতেন। সেই টাকা দিয়ে তাঁরা সদাপ্রভুর ঘরের মেরামতকারী লোকদের, অর্থাৎ ছুতার মিস্ত্রি, ঘর তৈরী করবার মিস্ত্রি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কত টাকা হয়েছে তা ওজন করে দেখবার পর তাঁরা সেই টাকা মাবুদের ঘরের কাজ তদারকের জন্য নিযুক্ত করা লোকদের হাতে দিতেন। সেই টাকা দিয়ে তাঁরা মাবুদের ঘরের মেরামতকারী লোকদের, অর্থাৎ ছুতার মিস্ত্রি, ঘর তৈরী করবার মিস্ত্রি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তার মূল্য স্থির করে তাঁরা সেই রূপো মন্দিরের সংস্কারের কাজে ভারপ্রাপ্ত কমর্চারীর হাতে দিতেন, এই কর্মচারীরা ছুতোর, রাজমিস্ত্রী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা ঐ অর্থ দিয়ে প্রভুর মন্দিরের কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা সেই পরিমাপের টাকা কর্মকারীদের হাতে, সদাপ্রভুর গৃহের তদারকের জন্য নিযুক্ত করা লোকদের হাতে দিতেন, আর তাঁরা সদাপ্রভুর গৃহের ছুতোর মিস্ত্রি ও ঘর তৈরী করবার মিস্ত্রি,