2 Kings 12:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের গৃহের জন্য রূপার বাটি, কর্তরী, গামলা, তূরী, কোন সোনার পাত্র বা রূপার পাত্র মাবুদের গৃহে আনা সেই রূপা দ্বারা তৈরি হল না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরে যত অর্থ আনা হল, তা সদাপ্রভুর মন্দিরের জন্য রুপোর গামলা, পলতে ছাঁটবার যন্ত্র, জল ছিটানোর বাটি, শিঙা অথবা সোনা বা রুপোর অন্য কোনো কিছু তৈরির কাজে খরচ করা হয়নি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর গৃহের জন্য রৌপ্যডাবর, কর্ত্তরী, বাটী, তূরী, কোন স্বর্ণময় পাত্র বা রৌপ্যময় পাত্র সদাপ্রভুর গৃহে আনীত সেই রৌপ্য দ্বারা নির্ম্মিত হইল না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর গৃহের জন্য রৌপ্যডাবর, কর্তরী, বাটি, তূরী, কোন স্বর্ণময় পাত্র বা রৌপ্যময় পাত্র সদাপ্রভুর গৃহে আনীত সেই রৌপ্য দ্বারা নির্মিত হইল না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরে যে টাকা আনা হত তা দিয়ে রূপার পেয়ালা, সল্‌তে পরিষ্কার করবার চিম্‌টা, বাটি, তূরী কিম্বা সদাপ্রভুর ঘরের সোনা-রূপার অন্য কোন পাত্র তৈরী করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসে যে টাকা আনা হত তা দিয়ে রূপার পেয়ালা, সল্‌তে পরিষ্কার করবার চিম্‌টা, বাটি, শিংগা কিংবা মাবুদের ঘরের সোনা-রূপার অন্য কোন পাত্র তৈরী করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর মন্দিরের জন্য রূপোর বাটি, বাতি নিভানোর জিনিস, চিমটে, গামলা, তূরী অথবা সোনা-রূপোর কোন তৈজসপত্র তৈরীর জন্য এই অর্থ ব্যবহার করা হত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরের জন্য লোকরা যে টাকা দিতেন তা দিয়ে কিন্তু যাজকরা সোনা ও রূপোর পাত্র, বাতিদান, বাদ্যযন্ত্র এসব কিনতে পারতেন না| কারণ কারিগররা যারা মন্দির সারাচ্ছিল তাদের মাইনে ঐ অর্থ থেকে দেওয়া হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর গৃহের জন্য রূপার পেয়ালা, বাতি পরিষ্কার করবার চিম্‌টা, বাটি, তূরী, কোনো সোনার বা রূপার পাত্র সদাপ্রভুর গৃহে আনা সেই রূপা দিয়ে করা হল না;