2 Kings 12:14 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা কর্মকারীদেরকেই সেই টাকা দিতেন এবং তারা তা নিয়ে মাবুদের গৃহ সারলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই অর্থ সেইসব কাজের লোককে দেওয়া হল, যারা মন্দির মেরামতির কাজে তা ব্যবহার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাঁহারা কর্ম্মকারীদিগকেই সেই টাকা দিতেন, এবং তাঁহারা তাহা লইয়া সদাপ্রভুর গৃহ সারিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাঁহারা কর্মকারীদিগকেই সেই টাকা দিতেন, এবং তাঁহারা তাহা লইয়া সদাপ্রভুর গৃহ মেরামত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তদারককারীরা সেই টাকা মিস্ত্রিদের দিতেন যাতে তারা উপাসনা-ঘর মেরামতের কাজে ব্যবহার করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তদারককারীরা সেই টাকা মিস্ত্রিদের দিতেন যাতে তারা বায়তুল-মোকাদ্দস মেরামতের কাজে ব্যবহার করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অর্থ শুধুমাত্র মেরামতির কাজের জন্য জিনিসপত্র কেনা ও শ্রমিকদের মজুরী দেবার জন্য ভারপ্রাপ্ত কর্মচারীদের হাতে দেওয়া হত।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁরা কর্মকারীদেরকেই সেই টাকা দিতেন এবং তাঁরা তা নিয়ে সদাপ্রভুর গৃহ সারালেন।