2 Kings 12:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দোষ-কোরবানী ও গুনাহ্‌-কোরবানী সম্বন্ধীয় যে টাকা, তা মাবুদের গৃহে আনা হত না; তা ইমামদেরই হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দোষার্থক-নৈবেদ্য ও পাপার্থক বলি থেকে সংগৃহীত অর্থ সদাপ্রভুর মন্দিরে আনা হয়নি; তা যাজকদেরই হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দোষার্থক ও পাপার্থক বলি সম্বন্ধীয় যে টাকা, তাহা সদাপ্রভুর গৃহে আনীত হইত না; তাহা যাজকদেরই হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দোষার্থক ও পাপার্থক বলি সম্বন্ধীয় যে টাকা, তাহা সদাপ্রভুর গৃহে আনীত হইত না; তাহা যাজকদেরই হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দোষ-উৎসর্গের ও পাপ-উৎসর্গের টাকা সদাপ্রভুর ঘরের বাক্সে রাখা হত না; সেগুলো হত পুরোহিতদের পাওনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দোষের কোরবানীর ও গুনাহের জন্য কোরবানীর টাকা মাবুদের ঘরের বাক্সে রাখা হত না; সেগুলো হত ইমামদের পাওনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত এবং পাপস্খালক বলি বাবদ যে অর্থ সংগৃহীত হত, তা সিন্দুকে জমা পড়ত না। এ অর্থ ছিল পুরোহিতের প্রাপ্য দক্ষিণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দোষ মোচন ও পাপমোচনের নৈবেদ্যর থেকে পাওয়া টাকা কারিগরদের মাইনে দেবার জন্য ব্যবহৃত হত না কারণ ওটাতে ছিল যাজকদের অধিকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দোষার্থক ও পাপার্থক বলির যে টাকা, তা সদাপ্রভুর গৃহে আনা হত না; সেগুলি যাজকদেরই হত।