2 Kings 12:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে অরামের বাদশাহ্‌ হসায়েল গাতের বিরুদ্ধে যুদ্ধ করলেন ও তা অধিকার করলেন; পরে হসায়েল জেরুশালেমের বিরুদ্ধেও যাত্রা করতে উদ্যত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোটামুটি এসময় অরামের রাজা হসায়েল গিয়ে গাত আক্রমণ করে তা দখল করে নিয়েছিলেন। পরে তিনি জেরুশালেম আক্রমণ করার জন্যও মুখ ঘুরিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে অরাম-রাজ হসায়েল যাত্রা করিয়া গাতের বিরুদ্ধে যুদ্ধ করিলেন ও তাহা হস্তগত করিলেন; পরে হসায়েল যিরূশালেমের বিরুদ্ধেও যাত্রা করিতে উন্মুখ হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে অরাম-রাজ হসায়েল যাত্রা করিয়া গাতের বিরুদ্ধে যুদ্ধ করিলেন ও তাহা হস্তগত করিলেন; পরে হসায়েল যিরূশালেমের বিরুদ্ধেও যাত্রা করিতে উম্মুখ হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময় অরামের রাজা হসায়েল গিয়ে গাৎ আক্রমণ করে তা অধিকার করে নিলেন। তারপর তিনি যিরূশালেম আক্রমণ করবার জন্য এগিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময় সিরিয়ার বাদশাহ্‌ হসায়েল গিয়ে গাৎ শহর হামলা করে তা অধিকার করে নিলেন। তারপর তিনি জেরুজালেম হামলা করবার জন্য এগিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় সিরিয়ারাজ হসায়েল গাৎ নগর আক্রমণ করে অধিকার করেন। তারপর তিনি জেরুশালেম আক্রমণ করতে উদ্যত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামের রাজা হসায়েল গাৎ‌ শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন| গাতদের হারানোর পর হসায়েল জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের অরামের রাজা হসায়েল গিয়ে গাৎ আক্রমণ করে তা অধিকার করে নিলেন; তারপর তিনি যিরূশালেম আক্রমণ করবার জন্য এগিয়ে গেলেন।