2 Kings 12:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে এহুদার বাদশাহ্‌ যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের অর্থাৎ এহুদার যিহোশাফট, যিহোরাম ও অহসিয় বাদশাহ্‌র পবিত্রীকৃত সমস্ত বস্তু ও তার নিজের পবিত্রীকৃত সমস্ত বস্তু এবং মাবুদের গৃহের ভাণ্ডারে ও রাজপ্রাসাদের ভাণ্ডারে যত সোনা পাওয়া গেল, সেসব নিয়ে অরামের বাদশাহ্‌ হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন, তাতে তিনি জেরুশালেমের সম্মুখ থেকে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহূদার রাজা যোয়াশ তাঁর পূর্বসূরীদের—যিহূদার রাজা যিহোশাফট, যিহোরাম ও অহসিয়ের—দ্বারা উৎসর্গীকৃত সব পবিত্র জিনিসপত্র এবং তিনি নিজে যেসব উপহারসামগ্রী উৎসর্গীকৃত করলেন, সেগুলি এবং সদাপ্রভুর মন্দিরের কোষাগারে ও রাজপ্রাসাদে যত সোনাদানা ছিল, সব নিয়ে অরামের রাজা হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন, এবং তিনি তখন জেরুশালেম থেকে সরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিহূদা-রাজ যিহোয়াশ আপন পিতৃপুরুষদের অর্থাৎ যিহূদার যিহোশাফট, যিহোরাম ও অহসিয় রাজার পবিত্রীকৃত বস্তু সকল, ও আপনার পবিত্রীকৃত বস্তু সকল, এবং সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে ও রাজবাটীর ভাণ্ডারে যত স্বর্ণ পাওয়া গেল, সে সমস্ত লইয়া অরাম-রাজ হসায়েলের নিকটে পাঠাইয়া দিলেন, তাহাতে তিনি যিরূশালেমের সম্মুখ হইতে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিহূদা-রাজ যিহোয়াশ আপন পিতৃপুরুষদের অর্থাৎ যিহূদার যিহোশাফট, যিহোরাম ও অহসিয় রাজার পবিত্রীকৃত বস্তু সকল, ও আপনার পবিত্রীকৃত বস্তু সকল, এবং সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে ও রাজবাটীর ভাণ্ডারে যত স্বর্ণ পাওয়া গেল, সেই সমস্ত লইয়া অরাম-রাজ হসায়েলের নিকটে পাঠাইয়া দিলেন, তাহাতে তিনি যিরূশালেমের সম্মুখ হইতে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদার রাজা যোয়াশ তাঁর নিজের ও তাঁর পূর্বপুরুষদের, অর্থাৎ যিহূদার রাজা যিহোশাফট, যিহোরাম ও অহসিয়ের দেওয়া সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সমস্ত জিনিস অরামের রাজা হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন। এছাড়া সেই সংগে তিনি সদাপ্রভুর ঘরের ধনভাণ্ডারের ও রাজবাড়ীর সমস্ত সোনাও তাঁর কাছে পাঠিয়ে দিলেন। তাতে হসায়েল যিরূশালেম ছেড়ে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদার বাদশাহ্‌ যোয়াশ তাঁর নিজের ও তাঁর পূর্বপুরুষদের, অর্থাৎ এহুদার বাদশাহ্‌ যিহোশাফট, যিহোরাম ও অহসিয়ের দেওয়া আল্লাহ্‌র উদ্দেশ্যে পবিত্র করা সমস্ত জিনিস সিরিয়ার বাদশাহ্‌ হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন। এছাড়া সেই সংগে তিনি মাবুদের ঘরের ধনভাণ্ডারের ও রাজবাড়ীর সমস্ত সোনাও তাঁর কাছে পাঠিয়ে দিলেন। তাতে হসায়েল জেরুজালেম ছেড়ে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ যোয়াশ তখন তাঁর পূর্বপুরুষ যিহোশাফট, যিহোরাম এবং অহসিয়ের প্রভুর উদ্দেশ্যে নিবেদিত সমস্ত সোনারূপো সংগ্রহ করলেন ও সেই সাথে তাঁর নিজের নিবেদিত সমস্ত উপহার এবং রাজপ্রাসাদে ও মন্দিরের কোষাগারে যা কিছু সোনা পাওয়া গেল সব নিয়ে রাজা হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন। হসায়েল তখন জেরুশালেম আক্রমণ না করে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট, যিহোরাম, অহসিয় প্রমুখ যিহূদার রাজারা ছিলেন যোরামের পূর্বপুরুষ| এরা সকলেই প্রভুকে অনেক কিছু দান করেছিলেন| সে সব জিনিসই মন্দিরে রাখা ছিল| যোয়াশ নিজেও প্রভুকে বহু জিনিসপত্র দিয়েছিলেন| জেরুশালেমকে অরামের হাত থেকে বাঁচানোর জন্য যোয়াশ এই সমস্ত জিনিসপত্র এবং তাঁর বাড়িতে ও মন্দিরে যত সোনা ছিল, সব কিছুই অরামের রাজা হসায়েলকে পাঠিয়ে দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যিহূদার রাজা যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের, অর্থাৎ যিহূদার রাজা যিহোশাফট, যিহোরাম ও অহসিয় রাজার ও তাঁর নিজের পবিত্র করা বস্তুগুলি এবং সদাপ্রভুর গৃহের ভান্ডারের ও রাজবাড়ীর ভান্ডারে যত সোনা পাওয়া গেল, সেই সব নিয়ে অরামের রাজা হসায়েলের কাছে পাঠিয়ে দিলেন, তাতে তিনি যিরূশালেমের সামনে থেকে ফিরে গেলেন।