2 Kings 12:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যতদিন ইমাম যিহোয়াদা যিহোয়াশকে উপদেশ দিতেন, ততদিন তিনি মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য তা-ই করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন যাজক যিহোয়াদা যোয়াশকে উপদেশ দিলেন, ততদিন তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা ঠিক, তাই করে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যতদিন যিহোয়াদা যাজক যিহোয়াশকে উপদেশ দিতেন, ততদিন তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যতদিন যিহোয়াদা যাজক যিহোয়াশকে উপদেশ দিতেন, ততদিন তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত যিহোয়াদা যতদিন যোয়াশের পরামর্শদাতা ছিলেন ততদিন যোয়াশ সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম যিহোয়াদা যতদিন যোয়াশের পরামর্শদাতা ছিলেন ততদিন যোয়াশ মাবুদের চোখে যা ভাল তা-ই করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত যিহোয়াদার পরিচালনায় রাজা যোয়াশ ঈশ্বরের সন্তোষজনক কাজ করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশ প্রভুর নির্দেশিত পথে জীবনযাপন করেন| রাজা যোয়াশ ঈশ্বরের সামনে ঠিক কাজগুলি করেছিলেন যতদিন তাঁকে যিহোয়াদা নির্দেশ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াদা যাজক যতদিন যিহোয়াশকে পরামর্শ দিতেন, ততদিন যিহোয়াশ সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন।