2 Kings 12:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াশের গোলামেরা চক্রান্ত করলো এবং সিল্লাগামী পথস্থিত মিল্লো নামক বাড়িতে তাঁকে আক্রমণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং সিল্লা যাওয়ার পথে বেথ-মিল্লোতে বিশ্বাসঘাতকতা করে তাঁকে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াশের দাসেরা উঠিয়া চক্রান্ত করিল, এবং সিল্লাগামী পথস্থিত মিল্লো নামক বাটীতে তাঁহাকে আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াশের দাসেরা উঠিয়া চক্রান্ত করিল, এবং সিল্লাগামী পথস্থিত মিল্লো নামক বাটীতে তাঁহাকে আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিল্লা যাবার পথে বৈৎ-মিল্লোতে তাঁকে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কর্মচারীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিল্লা যাবার পথে বৈৎ-মিল্লোতে তাঁকে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে রাজা যোয়াশের পারিষদেরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং তাদের মধ্যে দুজন—শিমিয়ির পুত্র যোষাখর ও শোমরের পুত্র যিহোষাবদ সিল্লা যাওয়ার পথে মিল্লোতে যে প্রাসাদ ছিল সেখানে রাজা যোয়াশকে হত্যা করল। দাউদ নগরে রাজকীয় সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হল। তাঁর পুত্র অমৎসিয় তাঁর সিংহাসনে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশের কর্মচারীরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে সিল্লা যাবার পথে মিল্লো বলে একটা বাড়িতে হত্যা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াশের দাসেরা উঠে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং সিল্লা যাবার পথে মিল্লো নামে বাড়িতে তাঁকে আঘাত করল।