2 Kings 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিহোয়াশ ইমামদেরকে বললেন, পবিত্র বস্তু সম্বন্ধীয় যেসব টাকা মাবুদের গৃহে আনা হয়, নিয়মিত টাকা— প্রত্যেক গণনা-করা লোকের হিসেবে প্রাণীর মূল্যরূপে নিরূপিত টাকা ও মানুষের মনের প্রবৃত্তি অনুসারে মাবুদের গৃহে আনা টাকা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াশ যাজকদের বললেন, “সদাপ্রভুর মন্দিরে যত অর্থ—জনগণনার মাধ্যমে, ব্যক্তিগত মানত পূরণের জন্য এবং স্বেচ্ছায় মন্দিরে আনা হয়—তা সংগ্রহ করে রাখুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোয়াশ যাজকদিগকে কহিলেন, পবিত্র বস্তু সম্বন্ধীয় যে সকল রৌপ্য সদাপ্রভুর গৃহে আনীত হয়, প্রচলিত রৌপ্য, প্রত্যেক গণিত লোকের হিসাবে প্রাণীর মূল্যরূপে নিরূপিত রৌপ্য, ও মনুষ্যের মনের প্রবৃত্তি অনুসারে সদাপ্রভুর গৃহে আনীত রৌপ্য,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোয়াশ যাজকদিগকে কহিলেন, পবিত্র বস্তু সম্বন্ধীয় যে সকল রৌপ্য সদাপ্রভুর গৃহে আনীত হয়, নিয়মিত রৌপ্য, প্রত্যেক গণিত লোকের হিসাবে প্রাণীর মূল্যরূপে নিরূপিত রৌপ্য, ও মনুষ্যের মনের প্রবৃত্তি অনুসারে সদাপ্রভুর গৃহে আনীত রৌপ্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াশ পুরোহিতদের বললেন, “সদাপ্রভুর ঘরে পবিত্র দান হিসাবে যত টাকা আনা হয় আপনারা সেগুলো নিয়ে জমা করুন। তা হল- লোক গণনা করবার সময় আনা টাকা, মানত-পূরণের জন্য আনা টাকা এবং উপাসনা-ঘরে নিজের ইচ্ছায় আনা টাকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াশ ইমামদের বললেন, “মাবুদের ঘরে পবিত্র দান হিসাবে যত টাকা আনা হয় আপনারা সেগুলো নিয়ে জমা করুন। তা হল- লোক গণনা করবার সময় আনা টাকা, মানত-পূরণের জন্য আনা টাকা এবং বায়তুল-মোকাদ্দসে নিজের ইচ্ছায় আনা টাকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াশ পুরোহিতদের আদেশ দিলেন, মন্দিরে পবিত্র অনুষ্ঠান উপলক্ষে উৎসর্গিত সমস্ত অর্থ, মন্দিরে প্রত্যেকের দেয় কর বাবদ সংগৃহীত অর্থ এবং উপাসকদের স্বেচ্ছায় নিবেদিত অর্থ তাঁরা যেন সঞ্চয় করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশ যাজকদের বললেন, “প্রভুর মন্দিরে কোন অর্থাভাব নেই| মন্দিরে জিনিসপত্র দান করা ছাড়াও, সময় সময় লোকরা মন্দির করও দিয়ে এসেছে| খুশি মত উপহার তারা দিয়েছে| আপনারা, যাজকরা মন্দির মেরামতের জন্য ঐ অর্থ ব্যবহার করবেন| প্রত্যেক যাজক লোকেদের জন্য কাজ করে, তাদের কাছ থেকে যে দক্ষিণা পান সেই টাকা দিয়েই তাদের প্রভুর মন্দির সংস্কার করা উচিৎ‌|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোয়াশ যাজকদের বললেন, “সদাপ্রভুর গৃহে পবিত্র দান হিসাবে যে টাকা আনা হয়, তা হলো করের টাকা, প্রত্যেকের হিসাব অনুযায়ী প্রাণীর মূল্য স্বরূপ নির্ধারিত টাকা ও মানুষের মনের ইচ্ছা পূরণের জন্য আনা রূপা,