2 Kings 12:5 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ সব টাকা ইমামেরা নিজ নিজ পরিচিত লোকদের হাত থেকে গ্রহণ করুক এবং গৃহের যে কোন স্থান ভেঙ্গে গেছে দেখা যাবে, তারা সেসব স্থান মেরামত করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোষাধ্যক্ষদের মধ্যে একজনের কাছ থেকে প্রত্যেক যাজক অর্থ নিয়ে মন্দির যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই স্থানগুলি মেরামত করান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত রৌপ্য যাজকেরা আপন আপন পরিচিত লোকদের হস্ত হইতে গ্রহণ করুক, এবং গৃহের যে কোন স্থান ভগ্ন হইয়াছে, দেখা যাইবে, তাহারা সেই সকল স্থান সারুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত রৌপ্য যাজকেরা আপন আপন পরিচিত লোকদের হস্ত হইতে গ্রহণ করুক, এবং গৃহের যে কোন স্থান ভগ্ন হইয়াছে, দেখা যাইবে, তাহারা সেই সকল স্থান মেরামত করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক পুরোহিত যেন তাঁর লোকদের কাছ থেকে টাকা নেন এবং উপাসনা-ঘরের ভাংগা জায়গার মেরামতের কাজে তা ব্যবহার করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক ইমাম যেন তাঁর লোকদের কাছ থেকে টাকা নেন এবং বায়তুল-মোকাদ্দসের ভাংগা জায়গার মেরামতের কাজে তা ব্যবহার করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যজমানদের কাছ থেকে সংগৃহীত অর্থ প্রত্যেক পুরোহিত নিজেদের দায়িত্বে সঞ্চয় করে রাখবেন। এই অর্থ প্রয়োজন অনুযায়ী মন্দিরের মেরামতের কাজে ব্যবহার করা হবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত টাকা যাজকেরা নিজের পরিচিত লোকের হাত থেকে গ্রহণ করুক এবং সেগুলি দিয়ে গৃহটি সারাই করুক, যেখানে মেরামতের প্রয়োজন।”