2 Kings 12:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বাদশাহ্ যিহোয়াশ ইমাম যিহোয়াদা ও অন্য ইমামদেরকে ডেকে বললেন, তোমরা গৃহের ভাঙ্গা স্থানগুলো কেন মেরামত করছো না? অতএব এখন তোমরা পরিচিত লোকদের কাছ থেকে আর টাকা নিও না, কিন্তু তা গৃহের ভাঙ্গা স্থান সারাবার জন্য দিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাজা যোয়াশ যাজক যিহোয়াদা ও অন্যান্য যাজকদের ডেকে তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কেন মন্দিরের ক্ষতিগ্রস্ত স্থানগুলি মেরামত করছেন না? কোষাধ্যক্ষদের কাছ থেকে আর অর্থ নেবেন না, কিন্তু মন্দির মেরামতের জন্য তাদের হাতে অর্থ তুলে দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিহোয়াশ রাজা যিহোয়াদা যাজককে ও অন্য যাজকদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা গৃহের ভগ্ন স্থানগুলি কেন সারিতেছ না? অতএব এখন তোমার পরিচিত লোকদের নিকট হইতে আর টাকা লইও না, কিন্তু তাহা গৃহের ভগ্ন স্থানের জন্য দিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিহোয়াশ রাজা যিহোয়াদা যাজককে ও অন্য যাজকদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা গৃহের ভগ্ন স্থানগুলি কেন মেরামত করিতেছ না? অতএব এখন তোমরা পরিচিত লোকদের নিকট হইতে আর টাকা লইও না, কিন্তু তাহা গৃহের ভগ্ন স্থানের জন্য দিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য রাজা যোয়াশ পুরোহিত যিহোয়াদা ও অন্যান্য পুরোহিতদের ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, “আপনারা উপাসনা-ঘরের ভাংগা জায়গার মেরামত করছেন না কেন? আপনারা আপনাদের লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর নিজেদের কাছে রাখবেন না বরং উপাসনা-ঘরের মেরামতের কাজে তা দিয়ে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য বাদশাহ্ যোয়াশ ইমাম যিহোয়াদা ও অন্যান্য ইমামদের ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, “আপনারা বায়তুল-মোকাদ্দসের ভাংগা জায়গার মেরামত করছেন না কেন? আপনারা আপনাদের লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর নিজেদের কাছে রাখবেন না বরং বায়তুল-মোকাদ্দসের মেরামতের কাজে তা দিয়ে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা যোয়াশ পুরোহিত যিহোয়াদা এবং অন্যান্য পুরোহিতদের ডেকে বললেন, আপনারা কেন মন্দিরের সংস্কার করছেন না? এখন থেকে আপনারা আর সংগৃহীত অর্থ নিজেদের কাছে রাখবেন না, মন্দির মেরামতের জন্য সব দিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা যোয়াশ যাজক যিহোয়াদা ও অন্যান্য যাজকদের ডেকে পাঠিয়ে জানতে চাইলেন, “আপনারা কেন এখনও মন্দিরটা সারান নি? অবিলম্বে আপনারা লোকদের কাজ করে দক্ষিণা নেওয়া বন্ধ করুন| দক্ষিণার টাকাও আর বাজে খরচ করবেন না| ঐ টাকা অবশ্যই মন্দির সংস্কারের কাজে যাওয়া উচিৎ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে রাজা যিহোয়াশ যাজক যিহোয়াদা ও অন্যান্য যাজকদের ডেকে বললেন, “তোমরা গৃহের ভাঙ্গা জায়গাগুলি মেরামত করছ না কেন? তাই এখন তোমরা পরিচিত লোকদের কাছ থেকে আর টাকা নেবে না, কিন্তু তা গৃহের ভাঙ্গা জায়গাগুলি মেরামতের কাজে তা দিয়ে দেবে।”