2 Kings 12:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইমামেরা স্বীকার করলেন যে, তাঁরা লোকদের কাছ থেকে আর টাকা নেবেন না এবং গৃহের ভাঙ্গা স্থান সারাবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা রাজি হলেন যে তারা লোকজনের কাছ থেকে আর অর্থ সংগ্রহ করবেন না এবং তারা নিজেরাও মন্দির মেরামত করবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাজকেরা স্বীকার করিলেন যে, তাঁহারা লোকদের নিকট হইতে আর টাকা লইবেন না, এবং গৃহের ভগ্ন স্থান সারিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাজকেরা স্বীকার করিলেন যে, তাঁহারা লোকদের নিকট হইতে আর টাকা লইবেন না, এবং গৃহের ভগ্ন স্থান মেরামত করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা রাজী হলেন যে, তাঁরা লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর নিজেদের কাছে রাখবেন না এবং নিজেরা উপাসনা-ঘরের মেরামতের কাজও করবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা রাজী হলেন যে, তাঁরা লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর নিজেদের কাছে রাখবেন না এবং নিজেরা বায়তুল-মোকাদ্দসের মেরামতের কাজও করবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা এতে রাজী হলেন এবং মন্দির সংস্কারের কাজেও আর হাত দেবেন না বলে কথা দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা লোকদের কাছ থেকে দক্ষিণা নেওয়া বন্ধ করবেন বলে রাজী হলেও, তাঁরা ঠিক করলেন যে মন্দির তাঁরা সারাবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাজকেরা রাজি হলেন যে, তারা লোকদের কাছ থেকে আর টাকা নেবে না এবং গৃহের ভাঙ্গা জায়গা মেরামতের কাজও করবেন না।