2 Kings 12:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইমাম যিহোয়াদা একটি সিন্দুক নিলেন ও তার ঢাকনাতে একটি ছিদ্র করে কোরবানগাহ্র কাছে মাবুদের গৃহের প্রবেশস্থানের দক্ষিণ পাশে রাখলেন; আর দ্বার-রক্ষক ইমামেরা মাবুদের গৃহে আনা সমস্ত টাকা তার মধ্যে রাখত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক যিহোয়াদা একটি সিন্দুক নিয়ে সেটির ঢাকনায় একটি ফুটো করে দিলেন। তিনি সেটি নিয়ে গিয়ে রেখেছিলেন যজ্ঞবেদির পাশে, ডানদিকে ঠিক সেখানে, যেখান দিয়ে লোকজন সদাপ্রভুর মন্দিরে ঢোকে। যত অর্থ সদাপ্রভুর মন্দিরে আনা হত, মন্দিরের প্রবেশদ্বার পাহারা দেওয়ার কাজে নিযুক্ত যাজকেরা সেইসব অর্থ সিন্দুকে এনে রাখতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিহোয়াদা যাজক একটী সিন্দুক লইলেন, ও তাহার ডালাতে এক ছিদ্র করিয়া যজ্ঞবেদির নিকটে সদাপ্রভুর গৃহের প্রবেশস্থানের দক্ষিণ পার্শ্বে রাখিলেন; আর দ্বার-রক্ষক যাজকেরা সদাপ্রভুর গৃহে আনীত সমস্ত টাকা তাহার মধ্যে রাখিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিহোয়াদা যাজক একটি সিন্দুক লইলেন, ও তাহার ডালাতে এক ছিদ্র করিয়া যজ্ঞবেদির নিকটে সদাপ্রভুর গৃহের প্রবেশস্থানের দক্ষিণ পার্শ্বে রাখিলেন; আর দ্বার-রক্ষক যাজকেরা সদাপ্রভুর গৃহে আনীত সমস্ত টাকা তাহার মধ্যে রাখিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত যিহোয়াদা তখন একটা বাক্স নিয়ে তার ঢাকনিতে একটা ফুটা করলেন। তিনি সেটা বেদীর পাশে সদাপ্রভুর ঘরে ঢুকবার জায়গার ডান দিকে রাখলেন। যে পুরোহিতেরা উপাসনা-ঘরে ঢুকবার দরজা পাহারা দিতেন তাঁরা সদাপ্রভুর ঘরে আনা সব টাকা সেই বাক্সে রাখতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম যিহোয়াদা তখন একটা বাক্স নিয়ে তার ঢাকনিতে একটা ফুটা করলেন। তিনি সেটা কোরবানগাহের পাশে মাবুদের ঘরে ঢুকবার জায়গার ডান দিকে রাখলেন। যে ইমামেরা বায়তুল-মোকাদ্দসে ঢুকবার দরজা পাহারা দিতেন তাঁরা মাবুদের ঘরে আনা সব টাকা সেই বাক্সে রাখতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত যিহোয়াদা তখন একটা সিন্দুকের ডালায় ফুটো করে সেটি বেদীর পাশে রেখে দিলেন এমনভাবে যাতে মন্দিরে যে কেউ প্রবেশ করলে সিন্দুকটি তার ডানদিকে পড়ে। প্রবেশদ্বারে দ্বাররক্ষী পুরোহিতেরা উপাসকদের নিবেদিত সমস্ত অর্থ ঐ সিন্দুকের মধ্যে ফেলে দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজক যিহোয়াদা একটা বাক্স বানিয়ে বাক্সটার ওপরে একটা ফুটো করে সেটাকে বেদীর দক্ষিণ দিকে, যে দরজা দিয়ে দর্শনার্থীরা মন্দিরে ঢোকে, রেখে দিলেন| কিছু যাজক মন্দিরের দরজা আগলে বসে থাকতেন| তারা প্রভুকে প্রণামী হিসেবে দেওয়া টাকা পয়সাগুলো ঐ বাক্সটায় পুরে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহোয়াদা যাজক একটি সিন্দুক নিলেন ও তার দালাতে একটি ছিদ্র করে যজ্ঞবেদীর কাছে সদাপ্রভুর গৃহের ঢোকার জায়গার ডান দিকে রাখলেন; আর ফটকের পাহারায় নিযুক্ত যাজকেরা সদাপ্রভুর গৃহে আনা সব টাকা তার মধ্যে রাখত।