2 Kings 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোয়াশের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজ এবং যে বিক্রমের দ্বারা তিনি এহুদার বাদশাহ্ অমৎসিয়ের সঙ্গে যুদ্ধ করলেন, সেসব কথা কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াশের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তি, এছাড়াও যিহূদার রাজা অমৎসিয়ের বিরুদ্ধে করা তাঁর যুদ্ধের বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোয়াশের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের, এবং যে বিক্রমের দ্বারা তিনি যিহূদা-রাজ অমৎসিয়ের সহিত যুদ্ধ করিলেন, সেই সমস্ত কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোয়াশের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও সমস্ত কার্যের, এবং যে বিক্রমের দ্বারা তিনি যিহূদা-রাজ অমৎসিয়ের সহিত যুদ্ধ করিলেন, সেই সমস্ত কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াশের অন্যান্য সমস্ত কাজের কথা এবং যে শক্তি দিয়ে তিনি যিহূদার রাজা অমৎসিয়ের সংগে যুদ্ধ করেছিলেন সেই কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াশের অন্যান্য সমস্ত কাজের কথা এবং যে শক্তি দিয়ে তিনি এহুদার বাদশাহ্ অমৎসিয়ের সংগে যুদ্ধ করেছিলেন সেই কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোয়াশ যা কিছু করেছিলেন সব কথা এবং যিহুদীয়ারাজ অমৎসিয়ের বিরুদ্ধে যুদ্ধে তাঁর বীরত্বের গাথাও ‘ইসরায়েলের রাজকাহিনী’তে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশ যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং অমৎসিয়ের সঙ্গে তাঁর যুদ্ধের বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোয়াশের বাকি সমস্ত কাজের কথা এবং যে শক্তি দিয়ে তিনি যিহূদার রাজা অমৎসিয়ের সঙ্গে যুদ্ধ করলেন, সেই সমস্ত কথা কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে লেখা নেই?