2 Kings 13:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল-ইয়াসা অসুস্থ হলেন, সেই অসুস্থতাতেই তাঁর মৃত্যু হয়; আর ইসরাইলের বাদশাহ্ যোয়াশ তাঁর কাছে গিয়ে তাঁর মুখের উপরে হেঁট হয়ে কেঁদে কেঁদে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইসরাইলের রথগুলো ও ঘোড়-সওয়ারগণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে ইলীশায় অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং সেই অসুখেই তিনি মারা গেলেন। ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাঁকে দেখতে গেলেন ও তাঁকে দেখে কেঁদে ফেলেছিলেন। “হে আমার বাবা! হে আমার বাবা!” তিনি চিৎকার করে উঠেছিলেন। “ইস্রায়েলের রথ ও অশ্বারোহীরা!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীশায় পীড়িত হইলেন, সেই পীড়াতেই তাঁহার মৃত্যু হয়; আর ইস্রায়েল-রাজ যোয়াশ তাঁহার নিকটে গিয়া তাঁহার মুখের উপরে [হেঁট হইয়া] রোদন করিয়া কহিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইস্রায়েলের রথসমূহ ও অশ্বারোহিগণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীশায় পীড়িত হইলেন, সেই পীড়াতেই তাঁহার মৃত্যু হয়; আর ইস্রায়েল-রাজ যোয়াশ তাঁহার নিকটে গিয়া তাঁহার মুখের উপরে [হেঁট হইয়া] রোদন করিয়া কহিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইস্রায়েলের রথসমূহ ও অশ্বারোহিগণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে ইলীশায় অসুখে পড়েছিলেন এবং সেই অসুখেই তিনি মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার আগে ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাঁকে দেখতে গিয়েছিলেন এবং কেঁদে কেঁদে বলেছিলেন, “হে আমার পিতা, আমার পিতা, রথ আর ঘোড়সওয়ারদের মত আপনি ইস্রায়েলের রক্ষাকারী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে আল-ইয়াসা অসুখে পড়েছিলেন এবং সেই অসুখেই তিনি মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার আগে ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশ তাঁকে দেখতে গিয়েছিলেন এবং কেঁদে কেঁদে বলেছিলেন, “হে আমার পিতা, আমার পিতা, রথ আর ঘোড়সওয়ারদের মত আপনি ইসরাইলের রক্ষাকারী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী ইলিশায় গুরুতর অসুখে শয্যাশায়ী হয়ে পড়লেন, মরণাপন্ন নবীকে দেখতে গেলেন ইসরায়েলরাজ যিহোয়াশ। তাঁকে দেখে রাজা কেঁদে কেঁদে বলতে লাগলেন, পিতা, পিতা আমার! আপনি ছিলেন ইসরায়েলের শক্তিমান রক্ষক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় অসুস্থ হয়ে পড়লেন| পরে এই অসুস্থতায ইলীশায় মারা গেলেন| ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাঁকে দেখতে গেলেন| সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে যিহোয়াশ বললেন, “হে আমার পিতা, আমার পিতা! স্বর্গ থেকে কখন ঈশ্বরের পাঠানো ঘোড়ায়-টানা রথ এসে তোমাকে তুলে নিয়ে যাবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীশায় অসুস্থ হলেন, সেই অসুখেই তাঁর মৃত্যু হয়। ইস্রায়েলের রাজা যোয়াশ তাঁর কাছে গিয়ে তাঁর মুখের উপরে নিচু হয়ে কেঁদে বললেন, “হে আমার পিতা, হে আমার পিতা, ইস্রায়েলের রথ ও ঘোড়াচালক।”