2 Kings 13:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল-ইয়াসা তাঁকে বললেন, আপনি তীর-ধনুক নিন। তিনি তীর-ধনুক নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় বললেন, “একটি ধনুক ও কয়েকটি তির নিয়ে আসুন,” আর তিনি তা এনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইলীশায় তাঁহাকে কহিলেন, আপনি ধনুর্ব্বাণ লউন। তিনি ধনুর্ব্বাণ লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইলীশায় তাঁহাকে কহিলেন, আপনি ধনুর্বাণ লউন। তিনি ধনুর্বাণ লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ইলীশায় তাঁকে বললেন, “আপনি তীর-ধনুক নিয়ে আসুন।” তিনি তা আনলে পর ইলীশায় বললেন, “ধনুক হাতে নিন।” তাতে তিনি তা হাতে নিলেন। পরে ইলীশায় রাজার হাতের উপর তাঁর হাত রেখে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আল-ইয়াসা তাঁকে বললেন, “আপনি তীর-ধনুক নিয়ে আসুন।” তিনি তা আনলে পর আল-ইয়াসা বললেন, “ধনুক হাতে নিন।” তাতে তিনি তা হাতে নিলেন। পরে আল-ইয়াসা বাদশাহ্র হাতের উপর তাঁর হাত রেখে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় তাঁকে বললেন, একটা ধনুক ও কতকগুলি তীর নিয়ে এস। যিহোয়াশ তীর ধনুক আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় যিহোয়াশকে বললেন, “তীর ধনুক হাতে নাও|” তার কথা মতো যিহোয়াশ একটা ধনুক ও কিছু তীর নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইলীশায় তাঁকে বললেন, “আপনি তীর-ধনুক নিন।” তিনি তীর-ধনুক নিলেন।