2 Kings 13:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বললেন, ঐ সমস্ত তীর নিন। বাদশাহ্‌ সেগুলো নিলেন। তখন তিনি ইসরাইলের বাদশাহ্‌কে বললেন, ভূমিতে আঘাত করুন; বাদশাহ্‌ তিনবার আঘাত করে ক্ষান্ত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি বললেন, “তিরগুলি হাতে তুলে নিন,” আর ইস্রায়েলের রাজাও সেগুলি হাতে তুলে নিয়েছিলেন। ইলীশায় তাঁকে বললেন, “জমিতে আঘাত করুন।” তিনি তিনবার আঘাত করেই ক্ষান্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কহিলেন, ঐ সকল বাণ লউন। রাজা সেগুলি লইলেন। তখন তিনি ইস্রায়েলের রাজাকে কহিলেন, ভূমিতে আঘাত করুন; রাজা তিন বার আঘাত করিয়া ক্ষান্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কহিলেন, ঐ সকল বাণ লউন। রাজা সেইগুলি লইলেন। তখন তিনি ইস্রায়েলের রাজাকে কহিলেন, ভূমিতে আঘাত করুন; রাজা তিন বার আঘাত করিয়া ক্ষান্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইলীশায় বললেন, “আপনি তীরগুলো হাতে নিন।” রাজা সেগুলো হাতে নিলে পর ইলীশায় বললেন, “মাটিতে আঘাত করুন।” রাজা তিনবার আঘাত করে থামলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল-ইয়াসা বললেন, “আপনি তীরগুলো হাতে নিন।” বাদশাহ্‌ সেগুলো হাতে নিলে পর আল-ইয়াসা বললেন, “মাটিতে আঘাত করুন।” বাদশাহ্‌ তিনবার আঘাত করে থামলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ইলিশায় রাজাকে অন্য তীরগুলো পরপর মেঝেতে ছুঁড়তে বললেন। রাজা তাঁর নির্দেশ মত তিনবার তীর ছুঁড়ে থেমে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইলীশায় আবার বললেন, “তীর নাও|” যিহোয়াশ তীর নিলে ইলীশায় ইস্রায়েলের রাজাকে নির্দেশ দিলেন, “তীরগুলি দিয়ে ভূমিতে আঘাত কর|” যিহোয়াশ পরপর তিন বার ভূমিতে তীর দিয়ে আঘাত করলেন, তারপর তিনি থামলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি বললেন, “ঐ সব তীরগুলি নিন।” রাজা সেগুলি হাতে নিলে তিনি বললেন, “মাটিতে আঘাত করুন,” রাজা তিনবার আঘাত করে থেমে গেলেন।