2 Kings 13:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্র লোক তাঁর প্রতি ক্রুদ্ধ হলেন, বললেন, পাঁচ ছয়বার আঘাত করতে হত, করলে অরামকে নিঃশেষ করণ পর্যন্ত আঘাত করতেন, কিন্তু এখন অরামকে মাত্র তিনবার আঘাত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোক তাঁর উপর রেগে বলে উঠেছিলেন, “জমিতে পাঁচ-ছয়বার আঘাত করতে হত; তবেই আপনি অরামকে পরাজিত করে পুরোপুরি তাদের ধ্বংস করতে পারতেন। কিন্তু এখন আপনি শুধু তিনবার অরামকে পরাজিত করতে পারবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বরের লোক তাঁহার প্রতি ক্রুদ্ধ হইলেন; কহিলেন, পাঁচ ছয় বার আঘাত করিতে হইত, করিলে অরামকে নিঃশেষ করণ পর্য্যন্ত আঘাত করিতেন, কিন্তু এখন অরামকে তিন বার মাত্র আঘাত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বরের লোক তাঁহার প্রতি ক্রুদ্ধ হইলেন, কহিলেন, পাঁচ ছয় বার আঘাত করিতে হইত, করিলে অরামকে নিঃশেষকরণ পর্যন্ত আঘাত করিতেন, কিন্তু এখন অরামকে তিন বার মাত্র আঘাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের লোক রাগ করে বললেন, “পাঁচ বা ছয়বার মাটিতে আঘাত করা আপনার উচিত ছিল; তাহলে আপনি অরামীয়দের সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারতেন। কিন্তু এখন আপনি মাত্র তিনবার তাদের হারিয়ে দিতে পারবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্র বান্দা রাগ করে বললেন, “পাঁচ বা ছয়বার মাটিতে আঘাত করা আপনার উচিত ছিল; তাহলে আপনি সিরীয়দের সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারতেন। কিন্তু এখন আপনি মাত্র তিনবার তাদের হারিয়ে দিতে পারবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এসে ইলিশায় তাঁর ওপর রেগে গেলেন। বললেন, তোমার পাঁচ-ছয়বার তীর ছোঁড়া উচিত ছিল। তাহলে তুমি সিরীয়দের উপর সম্পূর্ণভাবে বিজয়ী হতে পারতে! এখন তুমি মাত্র তিনবার তাদের পরাজিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় রেগে গিয়ে বললেন, “তোমার অন্তত পাঁচ-ছ’বার ভূমিতে তীর দিয়ে আঘাত করা উচিৎ ছিল| তাহলে তুমি অরামীয় সেনাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারতে! কিন্তু এখন তুমি ওদের শুধু মাত্র তিন বার যুদ্ধে হারাতে পারবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঈশ্বরের লোক তাঁর ওপর রাগ করে বললেন, “পাঁচ ছয়বার আঘাত করলে অরামীয়দের সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারতেন, কিন্তু এখন আপনি মাত্র তিনবার অরামকে আঘাত করবেন।”