2 Kings 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল-ইয়াসার মৃত্যু হল ও লোকেরা তাঁকে দাফন করলো। তখন মোয়াবীয় লুণ্ঠনকারী সৈন্যদল বসন্তকালে দেশে এসে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় মারা গেলেন ও তাঁকে কবর দেওয়া হল। ইত্যবসরে প্রতি বছর বসন্তকালে মোয়াবীয় আক্রমণকারীরা দেশে ঢুকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইলীশায়ের মৃত্যু হইল, ও লোকেরা তাঁহার কবর দিল। তখন মোয়াবীয় লুটকারী সৈন্যদল, বৎসর ফিরিয়া আসিলে, দেশে আসিয়া প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইলীশায়ের মৃত্যু হইল, ও লোকেরা তাঁহার কবর দিল। তখন মোয়াবীয় লুটকারী সৈন্যদল, বৎসর ফিরিয়া আসিলে, দেশে আসিয়া প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ইলীশায় মারা গেলেন এবং তাঁকে কবর দেওয়া হল। প্রত্যেকবার বসন্তকালে মোয়াবীয় হানাদারেরা ইস্রায়েল দেশে ঢুকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আল-ইয়াসা ইন্তেকাল করলেন এবং তাঁকে দাফন করা হল। প্রত্যেকবার বসন্তকালে মোয়াবীয় হানাদারেরা ইসরাইল দেশে ঢুকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায়ের মৃত্যু হল। লোকেরা তাঁকে সমাধি দিল। প্রতি বছর মোয়াবী হানাদার দস্যুরা দল বেঁধে ইসরায়েল রাজ্যে এসে লুঠপাঠ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায়ের মৃত্যু হলে লোকরা তাকে সমাধিস্থ করল| একবার বসন্তকালে, একদল মোয়াবীয় সৈন্য ইস্রায়েল আক্রমণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীশায় মারা গেলেন এবং লোকেরা তাঁর কবর দিল। তখন মোয়াবীয় লুটকারী সৈন্যদল বছরের শুরুতে দেশে ঢুকল।