2 Kings 13:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা একটা লোককে কবর দিচ্ছিল, আর দেখ, তারা এক লুণ্ঠনকারী সৈন্যদল দেখে সেই লাশ আল-ইয়াসার কবরে ফেলে দিল; তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হয়ে আল-ইয়াসার অস্থি স্পর্শ করামাত্র জীবিত হয়ে পায়ে ভর দিয়ে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একবার যখন কয়েকজন ইস্রায়েলী লোক একজনকে কবর দিচ্ছিল, হঠাৎ করে তারা একদল আক্রমণকারীকে দেখতে পেয়েছিল; তাই তারা সেই লোকটির মৃতদেহটি ইলীশায়ের কবরে ফেলে দিয়েছিল। সেই মৃতদেহে যখন ইলীশায়ের অস্থির ছোঁয়া লাগল, লোকটি প্রাণ ফিরে পেয়েছিল ও নিজের পায়ে উঠে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা একটা লোককে কবর দিতেছিল, আর দেখ, তাহারা এক লুটকারী সৈন্যদল দেখিয়া সেই শব ইলীশায়ের কবরে ফেলিয়া দিল; তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়া ইলীশায়ের অস্থি স্পর্শ করিবামাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা একজন লোককে কবর দিতেছিল, আর দেখ, তাহারা এক লুটকারী সৈন্যদল দেখিয়া সেই শব ইলীশায়ের কবরে ফেলিয়া দিল; তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়া ইলীশায়ের অস্থি স্পর্শ করিবামাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একবার ইস্রায়েলীয়েরা যখন একজনকে কবর দিচ্ছিল তখন হঠাৎ একদল হানাদারকে দেখে তারা মৃতদেহটা ইলীশায়ের কবরে ফেলে দিল। লোকটার মৃতদেহ ইলীশায়ের হাড়গুলোতে ছোঁওয়া লাগা মাত্রই বেঁচে উঠে পায়ে ভর দিয়ে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একবার বনি-ইসরাইলরা যখন একজনকে দাফন করছিল তখন হঠাৎ একদল হানাদারকে দেখে তারা লাশটা আল-ইয়াসার কবরে ফেলে দিল। লোকটার লাশ আল-ইয়াসার হাড়গুলোতে ছোঁয়া লাগা মাত্রই বেঁচে উঠে পায়ে ভর দিয়ে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার কয়েকজন লোক একটি মৃতদেহ কবর দিচ্ছিল। এমন সময় হানাদার দস্যুদের আসতে দেখে তারা মৃতদেহটিকে একটা কবরে ছুঁড়ে ফেলে পালিয়ে গেল। কবরটা ছিল নবী ইলিশায়ের। নবী ইলিশায়ের অস্থির ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে মৃতদেহে প্রাণ ফিরে এল, সে উঠে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয় কিছু ব্যক্তি সে সময়ে একটি শবদেহ সমাধিস্থ করতে যাচ্ছিল| তারা মোয়াবীয় সেনাদের দেখে ঐ শবদেহটি ইলীশায়ের কবরে ছুঁড়ে ফেলে পালিয়ে গেল| কিন্তু যেই মূহুর্তে এই মৃতদেহটি ইলীশায়ের অস্থি স্পর্শ করল, সেই মূহুর্তে সেই লোকটি বেঁচে উঠে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা এক জনকে কবর দিচ্ছিল, আর একদল লুটকারী সৈন্যদল দেখে তারা মৃতদেহটি ইলীশায়ের কবরে ফেলে দিল; তখন লোকটী মৃতদেহ ইলীশায়ের হাড়গুলিতে ছোঁওয়া মাত্রই বেঁচে উঠে পায়ে ভর দিয়ে দাঁড়াল।