2 Kings 13:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের সঙ্গে যে নিয়ম করেছিলেন, তার দরুন তাদের প্রতি রহমত ও করুণা করলেন, তাদের সপক্ষ রইলেন, তাদেরকে বিনষ্ট করতে চাইলেন না, তখনও পর্যন্ত তিনি নিজের সম্মুখ থেকে দূর করতে চাইলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু অব্রাহাম, ইস্হাক ও যাকোবের সাথে যে পবিত্র নিয়ম স্থাপন করলেন, তার খাতিরে তাদের প্রতি অনুগ্রহকারী হলেন এবং তাদের করুণা দেখিয়েছিলেন ও তাদের যত্নও নিয়েছিলেন। আজও পর্যন্ত তিনি তাদের ধ্বংস করতে বা তাঁর উপস্থিতি থেকে তাদের নির্বাসিত করতে অনিচ্ছুক হয়েই আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তৎপ্রযুক্ত তাহাদের প্রতি অনুগ্রহ ও করুণা করিলেন, তাহাদের সপক্ষ রহিলেন, তাহাদিগকে বিনষ্ট করিতে চাহিলেন না, তখনও আপনার সম্মুখ হইতে নিক্ষেপ করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু অব্রাহমের, ইস্হাকের ও যাকোবের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তৎপ্রযুক্ত তাহাদের প্রতি অনুগ্রহ ও করুণা করিলেন, তাহাদের সপক্ষ রহিলেন, তাহাদিগকে বিনষ্ট করিতে চাহিলেন না, তখনও আপনার সম্মুখ হইতে নিক্ষেপ করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু অব্রাহাম, ইস্হাক ও যাকোবের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলেন সেইজন্য তিনি ইস্রায়েলীয়দের উপর দয়া ও করুণা করলেন এবং তাদের দিকে মনোযোগ দিলেন। আজ পর্যন্তও তাদের ধ্বংস করে ফেলতে কিম্বা নিজের সামনে থেকে দূর করে দিতে তিনি চান নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলেন সেইজন্য তিনি বনি-ইসরাইলদের উপর রহমত ও মমতা করলেন এবং তাদের দিকে মনোযোগ দিলেন। আজ পর্যন্তও তাদের ধ্বংস করে ফেলতে কিংবা নিজের সামনে থেকে দূর করে দিতে তিনি চান নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে চুক্তির দরুণ ইসরায়েলীদের উপর কৃপাপরবশ ছিলেন, তাই তাদের ধ্বংস হয়ে যেতে দেন নি বরং সাহায্য করেছিলেন। কোনদিন তিনি তাঁর প্রজাদের ভুলে যান নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলীয়দের প্রতি প্রভুর কৃপা দৃষ্টি ছিল| তিনি করুণাবশতঃ ইস্রায়েলীয়দের পক্ষ গ্রহণ করেছিলেন| অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বলে প্রভু ইস্রায়েলীয়দের ধ্বংসের মুখে ঠেলে দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু অব্রাহাম, ইস্হাক ও যাকোবের সঙ্গে যে ব্যবস্থা স্থাপন করেছিলেন, সেইজন্য তিনি তাদের উপর দয়া ও করুণা করলেন, তাদের পক্ষে থাকলেন, তাদের ধ্বংস করতে চাননি, তখনও তাঁর সামনে থেকে দূর করে দিতে চাইলেন না।