2 Kings 13:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল, আর তিনি অরামের বাদশাহ্‌ হসায়েল ও হসায়েলের পুত্র বিন্‌হদদের হাতে তাদেরকে তুলে দিলেন, তারা যিহোয়াহসের সমস্ত রাজত্ব কাল তাঁদের অধীন হয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভুর ক্রোধ ইস্রায়েলের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, এবং দীর্ঘকাল তিনি তাদের অরামের রাজা হসায়েল ও তাঁর ছেলে বিন্‌হদদের ক্ষমতার অধীনে রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম-রাজ হসায়েলের হস্তে ও হসায়েলের পুত্র বিন্‌হদদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, তাহারা [যিহোয়াহসের] সমস্ত [রাজত্ব] কাল তাঁহাদের অধীন রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম-রাজ হসায়েলের হস্তে ও হসায়েলের পুত্র বিন্‌হদদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, তাহারা [যিহোয়াহসের] সমস্ত [রাজত্ব] কাল তাঁহাদের অধীন রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল; আর তিনি অরামের রাজা হসায়েল ও তাঁর ছেলে বিন্‌হদদের হাতে বার বার তাদের তুলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ইসরাইলের বিরুদ্ধে মাবুদের রাগ জ্বলে উঠল; আর তিনি সিরিয়ার বাদশাহ্‌ হসায়েল ও তাঁর ছেলে বিন্‌হদদের হাতে বার বার তাদের তুলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে ইসরায়েলকে সিরিয়ার রাজা হসায়েল ও তাঁর পুত্র বেনহদদের পদানত করে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তখন ইস্রায়েলের প্রতি বিরূপ হয়ে, ইস্রায়েলকে অরামের রাজা হসায়েল ও তাঁর পুত্র বিন্হদদের হাতে তুলে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল, আর তিনি অরামের রাজা হসায়েল ও তাঁর ছেলে বিনহদদের হাতে তাদের তুলে দিলেন, তারা যিহোয়াহসের সমস্ত রাজত্ব কালে তাঁদের উপরে থাকলো।