2 Kings 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিহোয়াহস মাবুদের কাছে ফরিয়াদ জানালেন, আর মাবুদ তাঁর মুনাজাতে কান দিলেন, কেননা অরামের বাদশাহ্ ইসরাইলে যে জুলুম করতেন, সেই জুলুম তিনি দেখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহোয়াহস সদাপ্রভুর অনুগ্রহ চেয়েছিলেন, এবং সদাপ্রভুও তাঁর কথা শুনেছিলেন, কারণ তিনি দেখতে পেয়েছিলেন অরামের রাজা কত নির্মমভাবে ইস্রায়েলের উপর অত্যাচার চালাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোয়াহস সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, আর সদাপ্রভু তাঁহার প্রার্থনায় কর্ণপাত করিলেন, কেননা অরামের রাজা ইস্রায়েলের উপরে যে উপদ্রব করিতেন, সেই উপদ্রব তিনি দেখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোয়াহস সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, আর সদাপ্রভু তাঁহার প্রার্থনায় কর্ণপাত করিলেন, কেননা অরামের রাজা ইস্রায়েলের উপরে যে উপদ্রব করিতেন, সেই উপদ্রব তিনি দেখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহোয়াহস সদাপ্রভুর কাছে মিনতি করলেন এবং সদাপ্রভু তাঁর কথা শুনলেন, কারণ অরামের রাজা ভীষণভাবে ইস্রায়েলের উপর যে অত্যাচার করছিলেন তা তিনি দেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর যিহোয়াহস মাবুদের কাছে মিনতি করলেন এবং মাবুদ তাঁর কথা শুনলেন, কারণ সিরিয়ার বাদশাহ্ ভীষণভাবে ইসরাইলের উপর যে জুলুম করছিলেন তা তিনি দেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা যিহোয়াহাস প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা জানালেন। ইসরায়েলীদের উপর সিরিয়ার রাজার নির্মম অত্যাচার দেখে প্রভু পরমেশ্বর রাজার প্রার্থনায় সাড়া দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াহস তখন প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করলে, প্রভু সেই ডাকে সাড়া দিলেন| প্রভু ইস্রায়েলের বিপদ সচক্ষে দেখা ছাড়াও অরামের রাজা কি ভাবে ইস্রায়েলীয়দের অত্যাচার করছে দেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোয়াহস সদাপ্রভুর কাছে মিনতি করলেন, আর সদাপ্রভু তাঁর কথা শুনলেন, কারণ অরামের রাজা ইস্রায়েলের উপর যে অত্যাচার করতেন, সেই অত্যাচার তিনি দেখলেন।