2 Kings 13:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ ইসরাইলকে এক জন উদ্ধারকর্তা দিলেন, তাতে তারা অরামের হাত থেকে উদ্ধার পেল এবং বনি-ইসরাইল আগের মত যার যার তাঁবুতে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ইস্রায়েলের জন্য একজন উদ্ধারকর্তা জোগাড় করে দিলেন, এবং ইস্রায়েলীরা অরামের ক্ষমতার হাত থেকে রক্ষা পেয়েছিল। অতএব ইস্রায়েলীরা আগের মতোই নিজের নিজের ঘরে বসবাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
(আর সদাপ্রভু ইস্রায়েলকে এক জন উদ্ধারকর্ত্তা দিলেন, তাহাতে তাহারা অরামের হস্ত হইতে উদ্ধার পাইল, এবং ইস্রায়েল-সন্তানগণ পূর্ব্বের ন্যায় আপন আপন তাম্বুতে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[আর সদাপ্রভু ইস্রায়েলকে একজন উদ্ধারকর্তা দিলেন, তাহাতে তাহারা অরামের হস্ত হইতে উদ্ধার পাইল, এবং ইস্রায়েল-সন্তানগণ পূর্বের ন্যায় আপন আপন তাম্বুতে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু ইস্রায়েলকে একজন উদ্ধারকারী দিলেন। তাতে ইস্রায়েলীয়েরা অরামের হাত থেকে রেহাই পেল। তার ফলে তারা আগের মতই আবার শান্তিতে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইসরাইলকে একজন উদ্ধারকারী দিলেন। তাতে বনি-ইসরাইলরা সিরিয়ার হাত থেকে রেহাই পেল। তার ফলে তারা আগের মতই আবার শান্তিতে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু ইসরায়েলীদের জন্য একজন নেতা পাঠিয়ে দিলেন।এই নেতা তাদের সিরিয়ার রাজার হাত থেকে উদ্ধার করলেন। তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু ইস্রায়েলকে বাঁচানোর জন্য এক ব্যক্তিকে পাঠালেন| অরামীয়দের হাত থেকে মুক্ত হয়ে ইস্রায়েলীয়রা আগের মত নিজেদের বাড়ি ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু ইস্রায়েলকে একজন উদ্ধারকর্তা দিলেন, তাতে ইস্রায়েলীয়েরা অরামের হাত থেকে উদ্ধার পেল এবং ইস্রায়েল সন্তানরা আগের মতই নিজেদের তাঁবুতে বাস করতে লাগল।