2 Kings 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও ইয়ারাবিম যেসব গুনাহ্‌ দ্বারা ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, তাঁর কুলের সেসব গুনাহ্‌ থেকে তারা ফিরল না, সেই পথে চলতো, আর সামেরিয়াতে আশেরা-মূর্তিও রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়ামের কুল ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিল, তারা কিন্তু সেইসব পাপ থেকে ফিরে আসেনি; তারা সেইসব পাপ করেই যাচ্ছিল। এছাড়াও, আশেরার সেই খুঁটিও শমরিয়ায় দাঁড় করানো ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার কুলের সেই সকল পাপ হইতে তাহারা ফিরিল না, সেই পথে চলিত, আর শমরিয়াতে আশেরা-মূর্ত্তিও রহিল।)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার কুলের সেই সকল পাপ হইতে তাহারা ফিরিল না, সেই পথে চলিত, আর শমরিয়াতে আশেরা-মূর্তিও রহিল।]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন তারা তাঁর বংশের সেই সব পাপ থেকে সরে আসল না, তা করতেই থাকল। এছাড়া আশেরা-খুঁটিটা তখনও শমরিয়াতে রয়েই গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্‌ করিয়েছিলেন তারা তাঁর বংশের সেই সব গুনাহ্‌ থেকে সরে আসল না, তা করতেই থাকল। এছাড়া আশেরা-খুঁটিটা তখনও সামেরিয়াতে রয়েই গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তবু তারা পাপাচার বন্ধ করল না। রাজা যারবিয়াম ইসরায়েলকে যে পথে পরিচালিত করেছিলেন সেই পথেই তারা চলতে লাগল। শমরিয়াতে আশেরা দেবীর প্রতিমা আগের মতই প্রতিষ্ঠিত রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তা সত্ত্বেও যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলীয়দের পাপাচরণে বাধ্য করেছিলেন, তারা সে সকল পাপাচরণ বন্ধ করল না, কিন্তু আশেরার মূর্ত্তিকে শমরিয়াতে থাকতে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন, তাঁর বংশের সেই সব পাপ থেকে তারা ফিরল না, সেই পথেই চলত। এছাড়া আশেরা মূর্ত্তি তখনও শমরিয়াতে থাকলো।