2 Kings 13:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াহসের অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর বিক্রমের কথা কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াহসের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তি, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াহসের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, সমস্ত কার্য্যের বিবরণ ও তাঁহার বিক্রমের কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াহসের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, সমস্ত কার্যের বিবরণ ও তাঁহার বিক্রমের কথা কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াহসের অন্যান্য সমস্ত কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াহসের অন্যান্য সমস্ত কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোয়াহাসের বীরত্বের কাহিনী এবং যা কিছু তিনি করেছিলেন, সব ‘ইসরায়েলের রাজ কাহিনীতে’ লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াহস যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তা ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াহসের বাকি সমস্ত কাজের কথা ও তাঁর জয়ের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?