2 Kings 14:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ যুদ্ধযাত্রা করলেন এবং এহুদার অধিকারস্থ বৈৎশেমশে তিনি ও এহুদার বাদশাহ্‌ অমৎসিয় পরস্পর মুখ দেখাদেখি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমৎসিয় অবশ্য কোনও কথা শুনতে চাননি, তাই ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাঁকে আক্রমণ করলেন। যিহূদার বেত-শেমশে তিনি ও যিহূদার রাজা অমৎসিয় পরস্পরের মুখোমুখি হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ইস্রায়েল-রাজ যিহোয়াশ যুদ্ধযাত্রা করিলেন, এবং যিহূদার অধিকারস্থ বৈৎশেমশে তিনি ও যিহূদার অমৎসিয় রাজা পরস্পর মুখ দেখাদেখি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ইস্রায়েল-রাজ যিহোয়াশ যুদ্ধযাত্রা করিলেন, এবং যিহূদার অধিকারস্থ বৈৎ-শেমশে তিনি ও যিহূদার অমৎসিয় রাজা পরস্পর মুখ দেখাদেখি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অমৎসিয় সেই কথায় কান দিলেন না। কাজেই ইস্রায়েলের রাজা যিহোয়াশ তাঁকে আক্রমণ করলেন। তিনি ও যিহূদার রাজা অমৎসিয় যিহূদার বৈৎ-শেমশে একে অন্যের মুখোমুখি হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অমৎসিয় সেই কথায় কান দিলেন না। কাজেই ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ তাঁকে হামলা করলেন। তিনি ও এহুদার বাদশাহ্‌ অমৎসিয় এহুদার বৈৎ-শেমশে একে অন্যের মুখোমুখি হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অমৎসিয় তাঁর কথা শুনলেন না। তখন ইসরায়েলরাজ যিহোয়াশ সসৈন্যে যুদ্ধযাত্রা করলেন এবং যিহুদীয়ার বেথশেমেশে দুই রাজার মধ্যে ঘোরতর যুদ্ধ বেধে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অমৎসিয় যিহোয়াশের সতর্কবাণীর কোন গুরুত্ব দিলেন না| অবশেষে ইস্রায়েলের রাজা যিহোয়াশ যিহূদার রাজা অমৎসিয়র সঙ্গে যুদ্ধ করতে বৈৎ‌শেমশে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অমৎসিয় সেই কথা শুনলেন না। তাই ইস্রায়েলের রাজা যিহোয়াশ আক্রমণ করলেন। তিনি ও যিহূদার রাজা অমৎসিয় যিহূদার বৈৎ-শেমশে একে অপরের মুখোমুখি হলেন।